নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আজ, বৃহস্পতিবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি। তাতে যোগ দিয়েছেন কৃষকরাও। কেন্দ্রের ‘বিতর্কিত’ চার শ্রম কোড প্রত্যাহার সহ একগুচ্ছ ইস্যুতে ডাকা এই ধর্মঘটের মিশ্র প্রভাব পড়লো বারাকপুর শিল্পাঞ্চলে। ভাটপাড়া জগদ্দল এলাকায় তেমন প্রভাব না পড়লেও ...
১২ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানঅনেক ক্ষেত্রেই শোনা যায় বাংলা ছবির ট্রেন্ড বদলেছে। দর্শককে হলমুখী করতে বাংলা ছবির পাশে থাকার স্লোগান উঠেছে। কিন্তু অনেকাংশেই উল্টো চিত্রও ধরা পড়ে। ছবির ব্যবসা কমেছে। একই ধরনের ছবি দেখতে দেখতে দর্শক কিছুটা ক্লান্ত— এমন অভিযোগের কথাও শোনা যায়। ...
১২ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শালবনী: পশ্চিম মেদিনীপুরের শালবনীতে শিল্পায়নের স্বপ্ন দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্বপ্নপূরণের লক্ষ্যে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য জিন্দাল গোষ্ঠীকে ১ হাজার ৬৮৮ একর জমি লিজ দিল রাজ্য সরকার। শালবনীতে এই কারখানায় ৩২ হাজার ...
১২ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিউচুয়াল ফান্ডের ব্যবসা বাড়াতে ডাক বিভাগের সঙ্গে চুক্তি করল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এর ফলে গ্রামাঞ্চল এবং আধা শহরগুলিতে মিউচুয়াল ফান্ডের ব্যবসা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছে তারা। দেশের ১ লক্ষ ৬৪ হাজার ডাকঘরের সিংহভাগই গ্রামঞ্চলে অবস্থিত। ...
১১ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বরানগর: শনিবার রাতে হঠাৎই বারাসত-শিয়ালদহ শাখার বিরাটি স্টেশন লাগোয়া দোকানে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই হয়ে গিয়েছে দু’টি বই-খাতার দোকান। কীভাবে আগুন লাগল, তা নিয়ে চিন্তায় দমকল। আর এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দমকলের দু’টি ইঞ্জিন ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ‘র্যাগিং’য়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কলেজের প্রথম বর্ষের এক পড়ুয়া ছাত্রের অভিযোগ কয়েকজন ইন্টার্ন এবং দ্বিতীয় ও তৃতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়ার বিরুদ্ধে। ১ ফেব্রুয়ারি এই ঘটনাটি ঘটে। কলেজের অ্যান্টি-র্যাগিং কমিটির কাছে অভিযোগও ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাটুলি থানা এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে ও শনিবার ভোরে অভিযুক্ত দুই যুবককে পাকড়াও করেছে পুলিশ। পকসো মামলার বিশেষ সরকারি আইনজীবী মাধবী ঘোষ বলেন, ধৃতদের নাম আকাশ হালদার ও প্রদীপ মণ্ডল। আরেক ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে এসআইআরের শুনানির সময় বাড়ছে আরও সাতদিন। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার এই পর্বের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের অন্তত ৭-৮টি জেলায় শুনানি প্রক্রিয়া শেষ হয়নি। তাই নির্বাচন কমিশনের কাছে শুনানির সময় আরও একসপ্তাহ বৃদ্ধি ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত ও বারাকপুর: এসআইআর পর্বে ‘ফর্ম ৭’-এর (নাম বাদ দেওয়ার আবেদনের) শুনানি শুরু হয়েছে শনিবার। আর তা আরম্ভ হওয়ামাত্রই পদ্মপার্টির ‘কারসাজি’ প্রকাশ্যে চলে এল। রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘ফর্ম ৭’ জমা দিয়ে বহু জীবিত মানুষকে ‘মৃত’ বলে চালিয়ে ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানঅর্পণ সেনগুপ্ত, কলকাতা: আগামী শিক্ষাবর্ষ থেকে ব্যাপক রদবদল হতে চলেছে মাধ্যমিকের সিলেবাসে। ২০২৭ সালে কয়েকটি ক্লাসে অনেকটাই নতুন সিলেবাসে পড়বে ছাত্রছাত্রীরা। বাংলা, বিজ্ঞানের মতো বিষয়গুলিতে আসছে উল্লেখযোগ্য পরিবর্তন। সেই সঙ্গে কর্মশিক্ষার বর্তমান সিলেবাসের ‘অপ্রয়োজনীয়’ বিষয়গুলি বাদ দিয়ে কিছু সময়োপযোগী ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার বিধানসভায় পাশ হল হাওড়া পুরসভা সংশোধনী বিল, ২০২৬। এর ফলে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা নিয়ে দীর্ঘদিন ধরে যে জটিলতা চলছিল, তাতে ইতি টানা সম্ভব হল। এই সংশোধনীর ফলে হাওড়া পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা দাঁড়াচ্ছে ৬৬। ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরিষেবা প্রদান এবং উন্নয়নমূলক কাজের সুফল সব স্তরে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির কার্যকরী স্থায়িত্ব। সেই স্থায়িত্ব সুনিশ্চিত করতে শনিবার বিধানসভায় পাশ হল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী বিল। এই বিল অনুযায়ী পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলিতে তিন বছর আগে ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্মতলা এলাকায় আরও একটি দলীয় কার্যালয়ের জন্য কার্যত হন্যে হয়ে খোঁজ চালাচ্ছে বিজেপি। জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ৬, মুরলীধর সেন লেনের অফিসটি ভাড়া নিয়ে শুরু করেছিলেন। যা আজও রয়েছে। ২০২১ সালের ভোটে হারার ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: কংগ্রেস বামফ্রন্টের হাত ছাড়তেই নতুন জল্পনা শুরু হয়েছে। আইএসএফ ইঙ্গিত দিয়েছে, বামফ্রন্টের কাছে পাঠানো আসন সংখ্যায় বদল হতে পারে। এদিকে, শরিকদলগুলোও গত বছরের তুলনায় বেশি আসনের দাবি রাখা শুরু করেছে। আবার, হুমায়ুন কবিরের পর সিপিএমে ‘আসাউদ্দিন ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার শেষ হয়ে গেল সপ্তদশ বিধানসভার অধিবেশন। বিধানসভা নির্বাচনের আগে আর কোনো অধিবেশন নেই। তাই অধিবেশন কক্ষ থেকে শুরু করে বিধানসভার লবি—সব জায়গাতেই চলল ধন্যবাদ জ্ঞাপনের পালা। গত পাঁচ বছর একসঙ্গে সদনের আসন ভাগ করে নেওয়া ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢোকার ধারা অব্যাহত। শুক্রবার ইতিহাস পরীক্ষায় ১৩ জন পরীক্ষার্থী মোবাইল সহ ধরা পড়েছিল। আর শনিবার, ভূগোল পরীক্ষায় দিন ধরা পড়ল ১২ জন। ইতিহাসে দু’টি স্কুল থেকেই আট জন পরীক্ষার্থী ধরা পড়ে। ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাকপুর ও বারাসত: বারাকপুর মহকুমায় লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকায় শনিবার আরও প্রায় এক হাজার ভোটারকে শুনানিতে ডাকা হল। সব মিলিয়ে ডাকা হয়েছে আড়াই লক্ষ ভোটারকে। শনিবার শেষ দিন হওয়ায় বিভিন্ন শুনানি কেন্দ্রে লম্বা লাইন পড়ে। ফলে শুনানিতে হাজিরা ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী বিধানসভা ভোটের জন্য ১৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্য ও কলকাতা পুলিশের সমস্ত বদলি প্রক্রিয়া শেষ করতে হবে। শুক্রবার নির্বাচন কমিশন এক চিঠিতে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে এই নির্দেশ দিয়েছে। তারপরই নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্য পুলিশের এডিজি ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মাইক্রো অবজার্ভারদের একাংশের কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল দক্ষিণ ২৪ পরগনায়। কারণ, শুনানিতে বিভিন্ন ভোটারের জমা দেওয়া নথিপত্র যাচাই করে আপলোডের পরও বিভিন্ন কারণ দেখিয়ে সন্দেহ প্রকাশ করছেন তাঁরা। সন্দেহের আওতায় থাকা নামগুলি ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় ১০ হাজার কর্মী নিয়োগ করছে স্বাস্থ্যদপ্তরের জাতীয় মিশন শাখা (ন্যাশনাল হেলথ মিশন বা এনএইচএম)। বর্তমানে দপ্তরের এই শাখায় চুক্তির ভিত্তিতে প্রায় ২৬ হাজার কর্মী কাজ করেন। তাতে যুক্ত হবেন আরও ১০ হাজার। মেডিকেল অফিসার, বিশেষজ্ঞ ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানজয়পুর: তিনতলা বাড়ি ভেঙে মৃত্যু হল দু’জনের। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, তালওয়ান্ডি এলাকার ওই বাড়িতে একটি রেস্তরাঁ ছিল। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। ভগ্নস্তূপ থেকে দু’জনের জেহ উদ্ধার ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানগুয়াহাটি: ফের বিতর্কে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শনিবার এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করে অসম বিজেপি। শুটিংয়ের রাইফেল নিয়ে ফেজ টুপি পরিহিতদের ছবিতে নিশানা করতে দেখা গিয়েছে এই বিজেপি নেতাকে। ক্যাপশনে লেখা, ‘পয়েন্ট ব্ল্যাংক শট’। এধরনের বিদ্বেষমূলক ভিডিয়োর প্রতিবাদে ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানসমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: ভারত ও আমেরিকার মধ্যে চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তির বিস্তারিত শর্তাবলি কেন ঘোষণা করছে না মোদি সরকার? সংসদে এনিয়ে প্রবল বিক্ষোভ দেখিয়ে চলেছে বিরোধী দলগুলি। তাদের অভিযোগ, ভারত সরকার অজানা কারণে আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছে। কারণ, যে ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানদিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: ঘণ্টায় ৪১ কিলোমিটার থেকে ঘণ্টায় ৩৭.৯ কিলোমিটার। কেন্দ্রের প্রথম মোদি জমানার পাঁচ বছরে লক্ষ্যণীয়ভাবে কমে গিয়েছে শহর ও শহরতলির লোকাল ট্রেনের গড় গতি। ওই সময়ে ক্রমশ আরও ঢিমেতালে চলেছে কলকাতা, মুম্বইয়ের মতো একাধিক শহরের কার্যত লাইফলাইন ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার এবং সম্মান গ্রহণ না করার ক্ষেত্রে সিপিএমের ‘পার্টি লাইন’ই মানছে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ভিএস অচ্যুতানন্দনের পরিবার। পদ্মবিভূষণ সম্মান সম্ভবত ফিরিয়ে দিচ্ছে ভিএসের পরিবার। অচ্যুতানন্দনের ছেলে ভি অরুণ কুমার এক সোশ্যাল মিডিয়া ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননয়াদিল্লি: ইতিমধ্যে চাঁদের দক্ষিণ মেরুর স্পর্শ করেছে ভারত। এবার লক্ষ্য চন্দ্রপৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা। এজন্য ‘চন্দ্রযান-৪’ অভিযানের প্রস্তুতি জোরকদমে চালাচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আগামী অভিযানে পৃথিবীর উপগ্রহের কোন অংশে অবতরণ করবে এই ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানগাজিয়াবাদ: কোরিয়ান কনটেন্টের প্রতি তীব্র আসক্তি। তার জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিল গাজিয়াবাদের তিন বোন। বহুতল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুর ঘটনা ও ন’পাতার সুইসাইড নোটকে কেন্দ্র করে গোটা দেশে সাড়া পড়ে গিয়েছে। এরইমাঝে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য।তদন্ত সূত্রে ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রের চার ‘বিতর্কিত’ শ্রম কোডের প্রতিবাদে শামিল হয়েছে কংগ্রেস সহ বিভিন্ন বিজেপি বিরোধী দল। আগামী ১২ ফেব্রুয়ারি প্রধানত এই ইস্যুতে সারা দেশে সাধারণ ধর্মঘট ডেকেছে সর্বভারতীয় ১০টি শ্রমিক সংগঠন। তার মধ্যে অন্যতম হল কংগ্রেসের শ্রমিক সংগঠন ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানআমেদাবাদ: একেই বলে ভাগ্যের পরিহাস! মাত্র ২০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল গুজরাতের পুলিশকর্মী বাবুভাই প্রজাপতির বিরুদ্ধে। নিজেকে নির্দোষ প্রমাণে ৩০ বছর আইনি লড়াই চালিয়েছেন তিনি। গত ৪ ফেব্রুয়ারি তাঁকে নির্দোষ ঘোষণা করে হাইকোর্ট। কিন্তু, বদনাম ঘুচলেও আইনি লড়াইয়ে ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ফের এক ঘণ্টায় তিনবার কাঁপল সিকিম। কম্পন অনুভূত হল উত্তরবঙ্গেও। শনিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে পশ্চিম সিকিমের গ্যালসিংয়ে প্রথম ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.২। সিকিমের পাশাপাশি কম্পন অনুভূত হয় দার্জিলিং পাহাড় এবং সংলগ্ন উত্তরবঙ্গের ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানভোপাল: পরীক্ষা দিতে যাওয়ার পথে অষ্টম শ্রেণির পড়ুয়াকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ৪ যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্য মধ্যপ্রদেশের মৌগঞ্জ জেলায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে সংজ্ঞাহীন অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে পরিবার। নাবালিকার অভিযোগের ভিত্তিতে বেটু জয়সওয়াল (২৪) ও রবিনন্দন সিং ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানপাটনা: তিন দশকের পুরনো মামলায় গ্রেপ্তার পূর্নিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব। শুক্রবার মধ্যরাতে পাটনার বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে বিহার পুলিশ। এই ঘটনা ঘিরে জোর রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পাটনার হস্টেলে নিট পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুনের অভিযোগ নিয়ে সরব ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পাকিস্তানের যাবতীয় দাবি উড়িয়ে নিজেদের অবস্থান কার্যত স্পষ্ট করে দিল আমেরিকা। ওয়াশিংটনের সঙ্গে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে ভারত। এরপরই আমেরিকার ‘ট্রেড রিপ্রেজেন্টিটিভস অফিস’ একটি ভারতের মানচিত্র প্রকাশ করে। মার্কিন পণ্যে ভারতের ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, ময়নাগুড়ি: শিবরাত্রি উপলক্ষ্যে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে জলপাইগুড়ির ময়নাগুড়ির জল্পেশ মেলা শুরু হতে চলেছে। জল্পেশ মেলার মাঠে জলপাইগুড়ি জেলা পরিষদের পক্ষ থেকে বসানো হচ্ছে বড়ো শিব মূর্তি, সঙ্গে থাকবে ঝর্ণাও। আজ, শনিবার এ কথা জানালেন জলপাইগুড়ি জেলা পরিষদের ...
০৮ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: আজ, শনিবার সকালে মেদিনীপুরের আমলাশুলি থেকে ৭০জন যাত্রী নিয়ে দীঘা রওনা দিয়েছিল একটি বেসরকারি রুটের বাস। এদিন সকালে খড়্গপুর গ্রামীণ থানার সাঁকোয়া এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। দ্রুতগতিতে অন্য একটি বাসকে ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানকুনো, ৭ ফেব্রুয়ারি: দ্বিতীয়বার মা হল নামিবিয়া থেকে আনা চিতা। সন্তান জন্ম দেওয়া চিতার নাম আশা, আজ, শনিবার মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে সে জন্ম দেয় পাঁচ শাবকের। ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে ২০টি চিতা আনা ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি: আমেরিকার সঙ্গে ভারতের অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির ফলে এদেশের কৃষক ও ডেয়ারির সঙ্গে যুক্ত শ্রমিকদের কোনও ক্ষতি হবে না। এমনকি গ্রামীণ সেক্টরে কাজে কোনও সমস্যা হবে না বলেই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। ভারতের সঙ্গে আমেরিকা ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি: ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতেই পাকিস্তানকে ঘুরিয়ে বার্তা দিল আমেরিকা? অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপে তেমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আমেরিকার বাণিজ্য সংক্রান্ত দপ্তরের তরফে একটি ভারতের ম্যাপ প্রকাশ করা হয়েছে। তাতে জম্মু ও কাশ্মীরকে ভারতের ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: অশোকনগরের কাঁকপুলে ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের সন্ধান ও মজুত পরিমাণ নিশ্চিত করল পেট্রলিয়াম মন্ত্রক। খুব শীঘ্রই তা উত্তোলনের কাজও যে শুরু হবে, সেটাও জানিয়ে দিয়েছে মন্ত্রক। মন্ত্রকের হিসেব অনুযায়ী, কাঁকপুলে মাটির নীচে ৩৩৩ লক্ষ ঘন মিটার প্রাকৃতিক ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ন’মাসে প্রায় ১ হাজার ৯২২ কোটি টাকা আয় করল হিন্দুস্থান কপার লিমিটেড। এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটি জানিয়েছে, গত অর্থবর্ষের প্রথম ন’মাসের তুলনায় এবার তাদের ‘অপারেশনস’ থেকে আয় বেড়েছে ৪৩ শতাংশ। এই ন’মাসে তাদের ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাচ্ছি যাচ্ছি করেও শীত বিদায় নিচ্ছে না। চারদিন সর্বনিম্ন তাপমাত্রা চড়েছিল বেশ খানিকটা। আজ, শনিবার ফের ভোরের তাপমাত্রা পড়ল হুহু করে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা স্বাভাবিকের থেকে ২.৫ডিগ্রি সেলসিয়াস কম। ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানমথুরা, ৭ ফেব্রুয়ারি: শনিবার ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের মথুরা। সেখানকার যমুনা এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসকে পিষে দিল এক কন্টেনার বোঝাই ট্রাক। দুর্ঘটনাটি ঘটেছে মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে সুরের থানা সংলগ্ন এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননয়াদিল্লি: বড়ো গর্ত। সেই গর্তের ভিতরে পড়ে রয়েছে বাইক। পাশেই বাইকচালক যুবকের নিথর দেহ। তখনও মাথায় হেলমেট, গায়ে জ্যাকেট আর হাতে গ্লাভস। কাদায় মাখামাখি। বুধবার গভীর রাতে দিল্লির জনকপুরীর রাস্তায় জল বোর্ডের খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল বাইক আরোহীর। ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধার শোধ না করায় এক কাবুলিওয়ালা চড়াও হয় অরুণজ্যেতি বর (৬০) নামে এক বৃদ্ধের উপর। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে বেহালা থানা এলাকার টালিগঞ্জ সার্কুলার রোডে। এরপরই তাঁর পরিবারের তরফে লিখিত অভিযোগ করা হয় ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘোষণা বাস্তবায়িত হল মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই। কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়! শুক্রবার দুপুর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রাপক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে বর্ধিত অংশ সহ ভাতা। কারও অ্যাকাউন্টে ১৫০০, আবার কারও ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্ধারিত সূচি অনুযায়ী আজ, শনিবার বাংলায় এসআইআর শুনানির শেষ দিন। কিন্তু সূত্রের খবর, এখনও প্রায় ২২ লক্ষের কাছাকাছি শুনানি বাকি! ফলে নির্ধারিত সময়ে শুনানি শেষ হবে না বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে সময় বৃদ্ধি আবশ্যিক। কিন্তু ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: কাজ শুরু হয়েছিল জোরকদমে। কিন্তু কয়েক মাস ঘুরতেই থমকে যায় সব। তারপর কেটে গিয়েছে আরও কয়েক মাস। সেই অসমাপ্ত অবস্থায় পড়ে থাকা রাস্তা আজ পরিণত হয়েছে বিপজ্জনক ফাঁদে। দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েত এলাকার টাকি রোড সংযোগকারী গিলাবেড়িয়া ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর আর্থিক দুর্নীতির মামলায় শুক্রবারও কোর্টে গরহাজির ছিলেন আখতার আলি। আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালত এতে চরম উষ্মা প্রকাশ করে। অভিযুক্ত প্রাক্তন ডেপুটি সুপারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই নির্দেশ কার্যকর ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে ৪৭ দিনের মাথায় কর্মবিরতি তুলে নিলেন আশাকর্মীরা। বৃহস্পতিবারই রাজ্য বাজেটে আশাকর্মীদের ভাতা এক হাজার টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। পাশাপাশি, ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি ও মৃত্যুর ক্ষেত্রে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যর কথা ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিক স্কুলগুলিতে স্পেশাল এডুকেটর নিয়োগের পরীক্ষা (টেট) হবে ২২ ফেব্রুয়ারি। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বেলা ১২টা থেকে ২.৩০টা পর্যন্ত পরীক্ষা চলবে। তবে স্পেশাল বিএড-ডিএলএড প্রার্থীদের তরফে তুলসী মাসন্ত বলেন, ‘পর্ষদ এখনও কোনো ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানঅতূণ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। তা ফুল ফোটেনি কে বলল। শহরের উদ্যানগুলিতে, সল্টলেকের সেন্ট্রাল পার্কে, বাইপাসের ধারে বর্তমান পত্রিকার বাগানে লাল গোলাপ টকটকে লাল রঙের আগুন ধরিয়ে দিয়েছে যেন। সে আগুন রাজ্যজুড়ে। সর্বত্র প্রেম ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, কাকদ্বীপ: ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। যদিও পরিবারের দাবি, এসআইআরের নোটিস আসার পরই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। এরপর স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কুলপির রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের নাকনন গ্রামে। মৃত বৃদ্ধার নাম ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: উদ্বাস্তু পুনর্বাসনের ক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। সরকারি ও বেসরকারি জমিতে অবস্থিত বিভিন্ন জেলার আরও ১২টি উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দিল রাজ্য। বিভিন্ন জেলা থেকে আবেদনের ভিত্তিতে এই সমস্ত কলোনির বাসিন্দাদের হাতে বসবাসের ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৪ সালের আগস্ট মাস থেকে ‘জল জীবন’ প্রকল্পের টাকা পায়নি বাংলা সহ বহু রাজ্য। ফলে জোর ধাক্কা খেয়েছে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ। এই পরিস্থিতিতেও এই প্রকল্পের দায়িত্বে থাকা জনস্বাস্থ্য কারিগরি দপ্তর রাজ্যের ১ ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, ঘাটাল: বৃহস্পতিবার রাতে আচমকা দলছুট দু’টি হাতি চন্দ্রকোণা শহরে ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। ৩ নম্বর ওয়ার্ডের ঠাকুরবাড়ি বাজারে দলছুট হাতি দু’টি ঢুকে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রকাণ্ড দুই দাঁতালের উপস্থিতিতে রীতিমতো হুলস্থুল কাণ্ড বেঁধে যায় ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, বোলপুর: শুক্রবার থেকে শুরু হল শ্রীনিকেতনের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠা বার্ষিক উৎসব ও মাঘ মেলা। ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন সকালে শ্রীনিকেতনের ফ্রেস্কো প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের প্রাক্তন ডিরেক্টর ও বর্তমানে কেআইআইটি বিশ্ববিদ্যালয় ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, কাটোয়া: শুক্রবার কাটোয়ায় মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা দিতে মোবাইল নিয়ে ঢুকেছিল এক পরীক্ষার্থী। কাটোয়া ডিডিসি গার্লস স্কুলে শেষ মুহূর্তে ওই পড়ুয়ার পকেট থেকে উদ্ধার হয় মোবাইল। খবর দেওয়া হয় মধ্যশিক্ষা পর্ষদে। বিকেলে বোর্ডের প্রতিনিধিরা এসে মোবাইলটি বাজেয়াপ্ত করেন। পরীক্ষার্থীর ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: নয়াগ্রামে আদিবাসী গৃহবধূর গলাকাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম লক্ষ্মী মুর্মু (৩৭)। তাঁর বাড়ি বড়খাঁকরি গ্ৰাম পঞ্চায়েতের ভালুকঘোড়া গ্ৰামে। বুধবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্ৰাম থেকে দু’ কিমি দূরে জঙ্গল থেকে ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, বিষ্ণুপুর: এ যেন পাকা ধানে মই! শুক্রবার ভোরে সোনামুখীর পাঁচাল এলাকায় ২২টি হাতি আলুর খেতের দফারফা করে ছাড়ে। বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে স্থানীয় জঙ্গল থেকে ২২টি হাতি খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। পাঁচাল ও ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, নবদ্বীপ: শহরের পুরনো ডোবা ভরাটের অভিযোগ ঘিরে নবদ্বীপে শোরগোল। অভিযোগ, দিনের পর দিন একটু একটু করে দখল হয়ে যাচ্ছে নবদ্বীপের পীরতলার ডোবা। কখনো পাড়ের মাটি কেটে ডোবায় ফেলা, কখনো বা বিভিন্ন জায়গা থেকে ভ্যান রিকশ করে ইট ভাঙা ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, ঝালদা: পারিবারিক বিবাদ ও পেনশনের লোভে বৃদ্ধ বাবাকে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে বড় ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে বাঘমুণ্ডির মার্চা গ্রামের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পুসু রজক(৮৩)। তিনি কোলিয়ারির অবসরপ্রাপ্ত ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্বপ্রতিনিধি, বহরমপুর: ফের বিএলও’র মৃত্যু ঘিরে সরগরম মুর্শিদাবাদ। অভিযোগ, নির্বাচন কমিশনের দিশাহীন এসআইআরের কাজ সম্পন্ন করা নিয়ে বড্ড চাপে ছিলেন তিনি। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তাঁর। নাম মায়া মুখোপাধ্যায়ের (৫৮)। বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়ার শ্রীপুর গ্রামে।পরিবার সূত্রে জানা ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, বালুরঘাট: একজনের মোবাইল ফোনে মেসেজ এলেও আবাসের প্রথম কিস্তির টাকা ঢুকল আরেকজনের অ্যাকাউন্টে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে পতিরামে। একজন উত্তম কুমার সরকার। বিজেপির একটি বুথের সেক্রেটারি। একই গ্রামের আরেকজনের নাম উত্তম সরকার। দু’জনের বাড়ি পতিরাম গ্রাম ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, মালদহ: বামেদের সঙ্গে জোট বা আসন সমঝোতা কোনোটিতেই রাজি নয় কংগ্রেস। একথা একদিন আগেই স্পষ্ট করে দিয়েছে দলের হাইকমান্ড এআইসিসি। গত দু’টি বিধানসভার জোটসঙ্গী কংগ্রেস ‘একলা চল’ নীতি গ্রহণ করতেই এবার বিধানসভা ভিত্তিক শক্তি প্রদর্শন করতে মরিয়া ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানসংবাদদাতা, দেওয়ানহাট: বিধানসভা ভোটের আগে কোচবিহারে বিজেপির জেলা পার্টি অফিসে জেলা ও রাজ্য নেতাদের ভিড় বাড়লেও উধাও দলের সাধারণ কর্মী সমর্থকদের আনাগোনা। ভোটের মুখে প্রধান বিরোধী দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতারা কোচবিহারে এসে জেলার নির্বাচন নিয়ে রণকৌশল স্থির করতে ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: কেন্দ্রের অর্থনৈতিক অবরোধ। সীমাহীন অসহযোগিতা। তা সত্ত্বেও শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে হবে একাধিক ‘স্মার্টসিটি’। শুক্রবার রাজ্য সরকারের বাজেট নিয়ে আলোচনা সভার পর একথা বলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। একইসঙ্গে তিনি বলেন, গোটা দেশকে পথ দেখাচ্ছে বাংলা। যার ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চার ঘণ্টায় ১২বার কাঁপল সিকিম! কম্পন অনুভূত হয়েছে দার্জিলিং-কালিম্পং পাহাড় সহ শিলিগুড়ি ও জলপাইগুড়িতেও। বৃহস্পতিবার রাত ১টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ঘন ঘন ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়ায় সিকিম ও উত্তরবঙ্গের পাহাড় এবং তরাই-ডুয়ার্স অঞ্চলে। ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানপাটনা: জমি বিবাদ সংক্রান্ত মামলায় গ্রেপ্তার বিহারের নির্দল সাংসদ পাপ্পু যাদব। শুক্রবার রাতে পাটনার বাড়ি থেকে পূর্ণিয়ার সাংসদকে গ্রেপ্তার করে পুলিশ। এবিষয়ে পাটনার এসপি (শহর) ভানুপ্রতাপ সিং বলেন, ‘১৯৯৫ সালের একটি মামলায় পাপ্পু যাদবকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের সঙ্গে ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাধারণ মানুষের কপালে কিছু নাই জুটতে পারে। কিন্তু সদ্য ঘোষিত বাজেটে অর্থনীতির উজ্জ্বল ছবি এঁকেছে মোদি সরকার। শুধু তাই নয়। দাবি করেছে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এসে গিয়েছে। সেটাই আম আদমির পক্ষে সুখবর। মাঝে মাত্র চারদিন। কেন্দ্রের এই ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানদিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ হয়নি কাজ। ফলে সুদ হিসাবে বাড়তি প্রায় ৮৩৫ কোটি টাকা গুণতে হয়েছে রেলকে। আবার অন্য এক প্রকল্পে কম মূল্যের বরাত বাতিল করে প্রায় ৪০০ কোটি টাকা অতিরিক্ত খরচে ওই প্রজেক্টের বাকি অংশের ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানসন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: ‘জো উচিত সমঝো ওহি করো।’ অর্থাৎ যা উচিত মনে হবে করো। এই স্লোগানেই সমবেত প্রতিবাদে শুক্রবার মোদি সরকারকে কোণঠাসা করল বিরোধীরা। উত্তাল হল লোকসভা। দু’দিন ধরে চেষ্টা চালালেও বিরোধীদের বাগে আনতে পারল না সরকার। এমনকি স্পিকার ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের নির্বাচন প্রস্তুতিতে ক্রমশ গতি বাড়াচ্ছে নির্বাচন কমিশন। ৮২৪টি নির্বাচনী কেন্দ্রে নির্বাচন ব্যবস্থা নিখুঁত করাই কমিশনের কাছে চ্যালেঞ্জ। তাই গোটা দেশ থেকে ১ হাজার ৪৪৪ জন কেন্দ্রীয় পর্যবেক্ষককে দিল্লিতে ডেকে দুদিন ধরে বিশেষ ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি,নয়াদিল্লি: সেন্সাসের বিজ্ঞপ্তি জারি হয়েছিল গত বছরের জুন মাসে। কিন্তু এনপিআরের উল্লেখ ছিল না। মনে করা হচ্ছিল এনপিআর সম্ভবত হচ্ছে না। যদিও ২০১০ সাল থেকে সেন্সাসের পাশাপাশি পৃথক ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) প্রক্রিয়া চালু হয়েছে। এমনকি ২০১৯ সালে ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননয়াদিল্লি: বড়ো গর্ত। সেই গর্তের ভিতরে পড়ে রয়েছে বাইক। পাশেই বাইকচালক যুবকের নিথর দেহ। তখনও মাথায় হেলমেট, গায়ে জ্যাকেট আর হাতে গ্লাভস। কাদায় মাখামাখি। বুধবার গভীর রাতে দিল্লির জনকপুরীর রাস্তায় জল বোর্ডের খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল বাইক আরোহীর। ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘সকলের উপদেশ শোনো। তবে যখন নিজে মন থেকে চাইবে, শুধুমাত্র তখনই জীবনযাত্রার ধরন পরিবর্তন করবে। পড়াশোনা যেন বোঝা না হয়ে দাঁড়ায়। শুধুমাত্র পরীক্ষার নম্বরের উপর মনোনিবেশ করবে না। ব্যক্তি জীবনের উন্নতির উপর গুরুত্ব দাও। একটা কথা ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননয়াদিল্লি: ‘বিহারের জনগণ আপনাকে প্রত্যাখ্যান করেছে। আপনি শুধু প্রচার পেতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন।’ শুক্রবার বিহারের ভোট বাতিল সংক্রান্ত মামলায় কার্যত এই ভাষায় জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরকে (পিকে) ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। প্রাক্তন ভোট-কুশলীর দায়ের করা মামলাটিও ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানইম্ফল: নতুন সরকার গঠনের পরই ফের উত্তপ্ত মণিপুর। চূড়াচাঁদপুর জেলায় বৃহস্পতিবার রাতে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয় নিরাপত্তা বাহিনীর। অন্তত দু’জন আহত হয়েছেন এই ঘটনায়। আটক করা হয়েছে পাঁচজনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গভীর রাতে কাঁদানে ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননয়াদিল্লি: মোদি সরকারের আমলে বেহাল হচ্ছে দেশের শিক্ষাব্যবস্থা। ক্রমশ কোণঠাসা হচ্ছে সরকারি স্কুল। বন্ধ হচ্ছে একের পর এক বিদ্যালয়। উলটো দিকে বাড়ছে বেসরকারি স্কুলের সংখ্যা। মোদি সরকারের তথ্যেই উঠে এসেছে এমন বেহাল চিত্র। রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রক জানিয়েছে, ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানচণ্ডীগড়: শুক্রবারের সকাল। জলন্ধরের মডেল টাউন এলাকায় গুরুদ্বারের বাইরে পার্কিংয়ে দাঁড়িয়েছিলেন আপ নেতা লাকি ওবেরয়। এমন সময় উলটো দিক থেকে আসে এক ব্যক্তি। পরনে ব্ল্যাক হুডি, মুখে মাস্ক। হাঁটাচলা দেখে কিছুই বোঝার উপায় নেই। আপ নেতার গাড়ির কাছে এগিয়ে ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানশিলং: মেঘালয়ের অবৈধ কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দু’জনকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশ। আরও একজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন মেঘালয়ের ডিজিপি আই নোংরাং। মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। দু’জন মন্ত্রীকে ঘটনাস্থল ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানচণ্ডীগড়: পুলিশ হেপাজতে থাকাকালীন হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিলেন পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার মণি প্রিন্স। এবার আটারি সীমান্তে এনকাউন্টারে খতম সেই গ্যাংস্টার। পুলিশের খাতায় তাঁর নামে লুট, খুন, খুনের চেষ্টা, তোলাবাজি সহ ৫০টি মামলা রয়েছে। জানা গিয়েছে, কয়েকদিন আগেই গুরু নানক ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননয়াদিল্লি: শুক্রবার ওড়িশা পুলিশের কাছে আত্মসমর্পণ করল আরও ১৯ মাওবাদী। আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে রয়েছেন সংগঠনটির রাজ্য কমিটির সদস্য নিরঞ্জন রাউত (৪৫) ওরফে নিখিল এবং তাঁর স্ত্রী রশ্মিরা লেঙ্কা ওরফে ইন্দু। এই দম্পতির প্রত্যেকের মাথার দাম ছিল ৫৫ লক্ষ ১০ হাজার ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননয়াদিল্লি: গর্ভাবস্থায় ৩০ সপ্তাহ পেরিয়ে গিয়েছে। তাতেও মিলল গর্ভপাতের আইনি অনুমতি। শুক্রবার এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্নার বেঞ্চ। শীর্ষ আদালতের বিচারপতিদের পর্যবেক্ষণ, ইচ্ছার বিরুদ্ধে কোনও মহিলাকে গর্ভধারণে বাধ্য করা যাবে না।মামলাটি এক তরুণীকে ঘিরে। ১৭ ...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, হাওড়া: মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। আহত হল ৬ জন পরীক্ষার্থী। আজ, শুক্রবার মাধ্যমিকের তৃতীয় দিনে দুর্ঘটনাটি ঘটে হাওড়ার জগৎবল্লভপুরের হাঁটাল এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, দুটি বাইকের গাছে গিয়ে সজোরে ধাক্কা মারে। জখম হয় ৬ ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননয়াদিল্লি, ৬ ফ্রেব্রুয়ারি: ‘অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স।’ রাজধানী থেকে ক্রমবর্ধমান নিখোঁজের ঘটনায় মুখরক্ষায় এই কৌশল নিল দিল্লি পুলিশ। বিরোধীদের আক্রমণের মুখে পাল্টা আক্রমণে নামল তারা। শুক্রবার অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের দাবি, এনিয়ে অপ্রচার করা হচ্ছে। উদ্দেশ্য ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমানচেন্নাই, ৬ ফেব্রুয়ারি: গত কয়েকদিন ধরে চেন্নাইয়ে রাস্তার ধারে শত শত কাকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছিল। যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছিল বিভিন্ন মহলে। মৃত কাকের দেহের নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। রিপোর্ট হাতে আসার পরে চক্ষু চড়কগাছ সরকারি কর্তাদের। ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি: দিল্লির জনকপুরীতে জল কাজের জন্য গর্ত খুঁড়েছিল দিল্লি জল বোর্ড। অভিযোগ, সেই গর্ত ঘিরে রাখা হয়নি। আর তার মারাত্মক খেসারত দিতে হল একটা প্রাণের বিনিময়।গভীর রাতে বাড়ি ফিরছিলেন কৈলাসপুরীর বাসিন্দা কমল। বাইক নিয়ে রোহিনির অফিস থেকে ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বরানগর: ভাঁড়ে মা ভবানি অবস্থা। অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন, গ্র্যাচুইটি দিতে হিমশিম খেতে হচ্ছে বরানগর পুরসভাকে। এই অবস্থায় আয় বাড়াতে মরিয়া কর্তৃপক্ষ। সিদ্ধান্ত হয়েছে, পুরসভার মাঠ বাণিজ্যিক কাজে অথবা বিয়ে বাড়ি, মেলা সহ ব্যবসায়িক কর্মকাণ্ডে ব্যবহার করা হলে ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: অফিস ফেরত মেট্রো যাত্রীরা ফের দুর্ভোগে পড়লেন। শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটে বৃহস্পতিবার বিকেলে ফের এক ঘণ্টার বেশি মেট্রো চলাচল বিঘ্নিত হল। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে ময়দান পর্যন্ত এই দীর্ঘ পথে মেট্রো থমকে যায়। সৌজন্যে সেই মেট্রো ট্র্যাকে ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: চার বছরের শিশুকন্যাকে অপহরণের অভিযোগ উঠল। রাসবিহারী মোড় থেকে বুধবার বিকেলে ওই শিশুকে উদ্ধার করেছে টালিগঞ্জ থানা। জাকির আলি খান নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিশুকে চুরি করে বিক্রি করা উদ্দেশ্য ছিল কি না ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বরানগর: অটোচালকদের বিরুদ্ধে দৌরাত্ম্যের অভিযোগ। মাঝ রাস্তা থেকে অটো সরাতে বলায় এক ব্যবসায়ীকে গালিগালাজ ও বেধড়ক মারধরের অভিযোগ উঠল অটোচালকদের বিরুদ্ধে। আক্রান্ত ব্যবসায়ী বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলের সিসি ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতায় এখন খোলা ভ্যাট খুব একটা দেখা যায় না। সর্বত্র তৈরি হয়েছে কম্প্যাক্টর স্টেশন। বাড়ি বাড়ি জঞ্জাল সংগ্রহের পর সেখানে নিয়ে আসা হচ্ছে। তারপর কম্প্যাক্টর গাড়িতে তা সরাসরি চলে যাচ্ছে ধাপায়। কিন্তু, এখন জঞ্জাল নিয়ে ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষক বদলি সংক্রান্ত এক মামলায় হুগলির প্রাইমারি স্কুল কাউন্সিলকে (ডিপিএসসি) বেআইনি আখ্যা দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এবার সিঙ্গল বেঞ্চের এই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, আপাতত প্রাইমারি স্কুল কাউন্সিল ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তরুণীর সঙ্গে পরিচয় থেকে বন্ধুত্ব। এরপর তাঁকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে বিক্রম ঘোষ নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে কসবা থানা। তাঁর বিরুদ্ধে বিয়ের ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনে ট্রাভেল এজেন্সি খুলে হজযাত্রীদের সঙ্গে প্রতারণার ঘটনায় অবশেষে গ্রেপ্তার মূল পান্ডা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ মহাবুর মন্ডল। হজে নিয়ে যাওয়ার নাম করে প্রায় চারশো হজযাত্রীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছিল ওই ব্যক্তির ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাসত: এ যেন কাগজে-কলমে ‘খুন’ করে সম্পত্তি লুটের ছক! বহাল তবিয়তে বেঁচে থাকা বৃদ্ধকে সরকারি নথিতে মৃত দেখিয়ে তাঁর জমি হাতানোর অভিযোগ উঠেছে আমডাঙার বোদাই পঞ্চায়েতের টেঙাটেঙি গ্রামে। অভিযোগ, ভুয়ো মৃত্যু শংসাপত্র তৈরির পর পঞ্চায়েত থেকে ওয়ারিশন ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দিদি শেফালি ধরকে খুনের অভিযোগে ভাই প্রদীপ দাসকে বৃহস্পতিবার বারাকপুরের তৃতীয় অতিরিক্ত জেলা দায়রা জজ অয়নকুমার বন্দ্যোপাধ্যায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানাও করেছেন তিনি, অনাদায়ে আরও ছ’মাস অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বরানগর: বয়স ষাটের বেশি, কেউ আবার কর্মক্ষম নন, অথচ খাতায় কলমে কাজ করছেন পুরসভায়। এছাড়া কিছু কর্মী রয়েছেন, যাঁরা নিয়মিত হাজিরা দেন না। ঘরে বসে মাইনে তোলেন। এমন অস্থায়ী কর্মীদের চিহ্নিত করে চাকরি থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বারাকপুর: ‘দিদি লড়েছেন, আশা করছি নাম কাটা যাবে না অকারণে।’ বলছিলেন মুচিবাজারের বাসিন্দা সোমনাথ বন্দ্যোপাধ্যায়। এসআইআরে শুনানিতে ডাক এসেছে তাঁর। নথিও জমা করেছেন। শুনানি হয়েছে মুরারীপুকুর গভর্নমেন্ট হাইস্কুলে। কিন্তু অকারণ হয়রানিতে সংশয়ে ছিলেন, ‘ফাইনাল লিস্টে ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমাননিজস্ব প্রতিনিধি, বারাকপুর : ছেলের মৃত্যু শোকে আত্মঘাতী হলেন মা। মর্মান্তিক ঘটনাটি শ্যামনগরের। ঘর থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে মহিলা, তাঁদের বাড়িটিকে মন্দির তৈরির আবেদন জানিয়ে গিয়েছেন স্থানীয়দের কাছে। গোটা ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে।বুধবার রাতে কাজ সেরে কল্যাণী এক্সপ্রেসওয়ে ...
০৬ ফেব্রুয়ারি ২০২৬ বর্তমান