• মোদীর কেন্দ্রের সঙ্গে শিলিগুড়ি জুড়বে হাইস্পিড রেল করিডরে, মোদীর রাজ্য থেকে ডানকুনি পর্যন্ত ফ্রেট করিডরেরও ঘোষণা
    আনন্দবাজার | ০১ ফেব্রুয়ারি ২০২৬
  • সং‌সদে বাজেট বক্তৃতায় দেশ জুড়ে সাতটি হাইস্পিড রেল করিডর তৈরির ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর মধ্যে একটি জুড়বে পশ্চিমবঙ্গের সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারণসীর সঙ্গে উত্তরবঙ্গের প্রধান শহর শিলিগুড়িকে জুড়বে ওই হাইস্পিড রেল করিডর।

    এ ছাড়া মোদীর রাজ্য গুজরাতের সঙ্গে পশ্চিমবঙ্গকে জুড়ে নয়া ফ্রেট করিডর গঠনের কথাও ঘোষণা করেছেন নির্মলা। তিনি জানিয়েছেন, হুগলির ডানকুনি থেকে পশ্চিমে সুরাতকে যুক্ত করবে সেই ফ্রেট করিডর। রবিবার লোকসভা বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ভবিষ্যতের দিকে তাকিয়ে সাতটি হাইস্পিড রেল করিডর তৈরি করার প্রস্তাব দেওয়া হচ্ছে।

    সাতটি হাইস্পিড রেল করিডরের তালিকায় আছে মুম্বই-পুণে, পুণে-হায়দরাবাদ, হায়দরাবাদ-বেঙ্গালুরু, হায়দরাবাদ-চেন্নাই, চেন্নাই-বেঙ্গালুরু, দিল্লি-বারাণসী এবং বারাণসী-শিলিগুড়ি। সেইসঙ্গে নয়া ফ্রেট করিডর গঠনের ঘোষণা করেছেন নির্মলা। তিনি জানিয়েছেন, সাতটি রেল করিডরের মাধ্যমে অর্থনৈতিক হাব, তথ্যপ্রযুক্তি হাব, পরিকাঠামো ক্লাস্টার, উন্নয়নশীল শহরগুলিকে জোড়া হবে। এ ছাড়া ডানকুনি থেকে পশ্চিমে সুরাতকে যুক্ত করবে সেই ফ্রেট করিডর।
  • Link to this news (আনন্দবাজার)