• কংগ্রেস-বার্তায় মমতার ‘না’
    আনন্দবাজার | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
  • কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের প্রস্তাব কার্যত নাকচ করেই রাজ্যে একা লড়ার কথা বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে বিজেপিকে রোখার স্বার্থে কয়েকটি আসনে সমঝোতা হতে পারে কি না, সেই মর্মে তৃণমূল নেত্রীর কাছে বার্তা গিয়েছিল এআইসিসি-র শীর্ষ নেতৃত্বের তরফে। কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসকে আসন ছাড়তে রাজি নন তৃণমূল নেত্রী এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কংগ্রেস নেতৃত্বের এই তৎপরতার প্রেক্ষিতেই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কংগ্রেস-তৃণমূলের ‘বোঝাপড়া’ এবং বামেদের বার্তায় কংগ্রেসের নীরবতা নিয়ে কটাক্ষ করেছেন। যা নিয়ে আবার পাল্টা আক্রমণে নেমে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতির অনুগামীরা। সূত্রের খবর, দুই শিবিরেই এর পরে বিষয়টি আলোচনা হবে।
  • Link to this news (আনন্দবাজার)