• শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মতিথি সাড়ম্বরে পালিত হচ্ছে বেলুড় মঠে, বহু ভক্তের সমাগম
    আনন্দবাজার | ২০ ফেব্রুয়ারি ২০২৬
  • ঠাকুর রামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি বৃহস্পতিবার সাড়ম্বরে পালিত হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে বহু ভক্তের সমাগম হয়েছে সেখানে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে শ্রীশ্রীঠাকুরের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পুজোর সূচনা হয়। এরপর দিনভর চলে নানা অনুষ্ঠান।

    বেলুড়ে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে উষাকীর্তন, বেদপাঠ, স্তবগান, ভজন, ভক্তিগীতি, গীতিআলেখ্য, তালবাদ্য, যন্ত্রসঙ্গীত, ধর্মসভার আয়োজন করা হয়েছে। এই বিশেষ দিনে বেলুড় মঠে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। দেশ-বিদেশ থেকে এসেছেন মানুষজন। ভক্তদের বিতরণ করা হয়েছে প্রসাদও। বৃহস্পতিবার প্রায় সারা দিন ধরে চলবে উৎসব।
  • Link to this news (আনন্দবাজার)