• তালিকা পাঠাবে রাজ্য
    আনন্দবাজার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  • রাজ‍্য পুলিশের স্থায়ী ডিজি নিয়োগের জট এখনও কাটেনি। ৩১ জানুয়ারি ভারপ্রাপ্ত ডিজি হিসাবেই কর্মজীবন থেকে অবসর নিতে হয়েছিল রাজীব কুমারকে। নতুন ডিজি পীযূষ পাণ্ডে নিযুক্ত হয়েছেন ভারপ্রাপ্ত হিসাবেই। এই অবস্থায় এই পদে স্থায়ী নিয়োগের লক্ষ্যে ফের ‘যোগ‍্য’ আইপিএস অফিসারদের নামের তালিকা কেন্দ্রকে পাঠানোর সিদ্ধান্ত নিল নবান্ন।

    রাজ্যে শেষ স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালবীয়। তার পরে রাজীবকে ওই পদে বসালেও, স্থায়ী ভাবে তা করতে পারেনি রাজ্য। পরে স্থায়ী ডিজি নিয়োগের জন‍্য কেন্দ্রকে অফিসারদের নামের তালিকা পাঠালেও, আইনি পরামর্শ নিয়ে তা রাজ্যকে ফেরত পাঠিয়ে দেয় কেন্দ্র। জানানো হয়, সুপ্রিম কোর্টের একটি রায় অনুযায়ী যে সময়সীমার বিধিতে সেই তালিকা পাঠাতে হত, তা পাঠানো হয়েছিল অন্তত দেড় বছর পরে। যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমার। পরে অবশ্য তিনি তা প্রত্যাহার করেন। এখন স্থায়ী চেষ্টায় ইউপিএসসির কাছে নতুন করে যে তালিকা পাঠানো হচ্ছে, তাতে বর্তমান ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে, অনুজ শর্মা, এন রমেশবাবু, সঞ্জয় সিংহের মতো ডিজি পদে থাকা পুলিশ কর্তাদের নাম রয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি।
  • Link to this news (আনন্দবাজার)