• ‘অসাংবিধানিক এবং প্ররোচনামূলক’! শুভেন্দুর ‘সেকুলারিজম’-মন্তব্যের বিরুদ্ধে মামলা সিপিএম যুবনেতার
    আনন্দবাজার | ০৬ মার্চ ২০২৬
  • অসাংবিধানিক এবং প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন সিপিএমের যুবনেতা সৈনিক শূর। কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানি হবে।

    সৈনিকের অভিযোগ, মঙ্গলবার সকালে বালিগঞ্জ অঞ্চলে শরৎ বোস রোডে দোল উৎসব উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে শুভেন্দু অসাংবিধানিক এবং প্ররোচনামূলক মন্তব্য করেন। অভিযোগ, বিজেপি নেতা শুভেন্দু ‘সেকুলারিজম নিপাত যাক’ স্লোগান তুলে বলেন, ‘‘নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা চলবে না।’’

    ঘটনার পরেই বালিগঞ্জ থানায় শুভেন্দুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সিপিএমের যুবনেতা সৈনিক। এর পর শুভেন্দুর বিরুদ্ধে আইনি পদক্ষেপের আর্জি জানিয়েছেন কলকাতা হাই কোর্টে। আগামী ১০ মার্চ মামলার শুনানি হবে বলে হাই কোর্ট সূত্রে জানা গিয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)