• পাচার মামলায় ধৃত আরও এক
    আনন্দবাজার | ০৭ মার্চ ২০২৬
  • নারী পাচার চক্রের মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা দফতর। ধৃত মহিলার নাম টুম্পা ঘোড়াই ওরফে টিনা। শুক্রবার ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে লালবাজারের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট। বড়তলা থানার একটি এলাকায় অভিযান চালিয়ে পাচার হয়ে যাওয়া ন’জননাবালিকা-সহ ১১ জন মহিলাকে উদ্ধার করেছিল পুলিশ। এ দিন টুম্পাকে কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ পকসো কোর্ট ১১ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে। বিচার ভবনের মুখ্য সরকারি কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু বলেন, ‘‘তদন্তে উঠে এসেছে, মহিলাদের কাজের লোভ দেখিয়ে বা অন্য পদ্ধতিতে নিয়ে আসত টুম্পা।’’
  • Link to this news (আনন্দবাজার)