• পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট, দিন ঘোষণা করে দিলেন জ্ঞানেশ, গণনা ৪ মে! বাকি চার রাজ্যে কত দফায় কবে কবে নির্বাচন?
    আনন্দবাজার | ১৫ মার্চ ২০২৬
  • পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। রাজ্যে ভোট হবে দুই দফায়— ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভোটগ্রহণ হবে এক দফাতেই।

    দু’দফায় ভোটগ্রহণ হবে পশ্চিমবঙ্গে। প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় হবে ২৯ এপ্রিল। প্রথম দফা ভোটগ্রহণ হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২ আসনে। গণনা হবে আগামী ৪ মে।

    পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটের নির্ঘণ্টও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ বাদে বাকি সর্বত্র এক দফাতেই হবে ভোটগ্রহণ। অসম, কেরল এবং পুদুচেরিতে ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল। তামিলনাড়ুতে ভোট হবে ২৩ এপ্রিল। সব জায়গার গণনাই হবে ৪ মে।

    পাশাপাশি কিছু জায়গায় উপনির্বাচনও রয়েছে। গুজরাত, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ডের একটি করে আসনে এবং কর্নাটক ও মহারাষ্ট্রের দু’টি করে আসনে উপনির্বাচন রয়েছে। গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় উপনির্বাচন হবে ৯ এপ্রিল। গুজরাত এবং মহারাষ্ট্রে উপনির্বাচন হবে ২৩ এপ্রিল। আট আসনেও ভোটগণনা হবে ৪ মে।
  • Link to this news (আনন্দবাজার)