• অস্কারকে নিয়ে জল্পনা, বদলাতে পারে ডার্বির সূচি
    আনন্দবাজার | ১৬ মার্চ ২০২৬
  • কেরল ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে হতশ্রী খেলার পরে কোচ অস্কার ব্রুসোকে দায়িত্ব থেকে সরানোর দাবি তুলেছিলেন লাল-হলুদ সমর্থকদের একাংশ। তবে কি অস্কারের সরে যাওয়া সময়ের অপেক্ষা? সেই ভাবনা আপাতত নেই লগ্নিকারী সংস্থার। তাড়াহুড়ো করে কোচকে নিয়ে তাঁরা সিদ্ধান্ত নিতে নারাজ।

    লগ্নিকারী সংস্থার এক কর্তা ফোনে বলছিলেন, “আমরা কলকাতায় ফিরে আলোচনায় বসব। দল খারাপ খেললে কোচ বিদায়ের কথা সবসময় বলা হয়।” বিবৃতি থেকে স্পষ্ট, লগ্নিকারী সংস্থা কিন্তু কোচের পাশেই রয়েছে। সন্ধেয় ক্লাবের অন‌্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার বললেন, “আলোচনার বিষয়ে আমরা এখনও জানি না।” আগামী বোর্ড মিটিংয়ে হয়তো বিষয়টি স্পষ্ট হবে।

    এ দিকে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে ৪ মে। সূচি অনুযায়ী তার আগের দিনই রয়েছে আইএসএলের ডার্বি। সে দিন ডার্বি সম্ভবত হচ্ছে না। কারণ পর্যাপ্ত সংখ‌্যক পুলিশকর্মী পাওয়া যাবে না।
  • Link to this news (আনন্দবাজার)