• দুই কেন্দ্রে নির্দল প্রার্থী রাজন্যা
    আনন্দবাজার | ২০ মার্চ ২০২৬
  • সোনারপুর দক্ষিণ এবং আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে নির্দল হিসাবে লড়ার কথা জানালেন তৃণমূল কংগ্রেসের নিলম্বিত ছাত্র নেত্রী রাজন্যা হালদার। সোনারপুর দক্ষিণে তৃণমূল ফের প্রার্থী করেছে বিধায়ক-অভিনেত্রী অরুন্ধতী মৈত্রকে (লাভলি)। প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে বৃহস্পতিবার ওই আসন থেকে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি-ও। বিজেপির প্রার্থী ঘোষণার পরেই এ দিন নির্দল হিসাবে দাঁড়ানোর কথা জানিয়েছেন রাজন্যা। প্রসঙ্গত, কিছু দিন আগে বিজেপিতে রাজন্যার যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সম্প্রতি ‘জনসংগ্রাম মঞ্চ’ গড়ে নানা কর্মসূচি করছিলেন রাজন্যা। সেই মঞ্চের হয়েই নির্দল প্রার্থী হিসাবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। রাজন্যার বক্তব্য, “সোনারপুরে কোনও দল স্থানীয়দের প্রার্থী হিসাবে গুরুত্ব দিচ্ছে না। উন্নয়নের প্রশ্নে ক্রমে পিছিয়ে পড়ছে এলাকা। তাই আমার ভোটে দাঁড়ানো।” জনসংগ্রাম মঞ্চের হয়ে আরও কয়েকটি কেন্দ্রেও প্রার্থী দেওয়া হচ্ছে।
  • Link to this news (আনন্দবাজার)