• ভাঙড়ে এনআইএ
    আনন্দবাজার | ২৩ মার্চ ২০২৬
  • দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে দিন কয়েক আগে বিস্ফোরণের ঘটনায় রবিবার এলাকা পরিদর্শনে এল এনআইএ। শনিবার রাতে এই ঘটনায় সুরাজ মোল্লা নামে এক অ্যাম্বুল্যান্স চালককে ভাঙড়ের নলমুড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে ঘটনায় ধরা পড়ল দু’জন। রবিবার বারুইপুর আদালতে তোলা হলে বিচারক সুরাজকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এনআইএ-র কেউ মুখ খুলতে চাননি। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের এক কর্তা বলেন, ‘‘ভাঙড়ের ওই ঘটনার তদন্তের দায়িত্বে আছে পুলিশ। এনআইএ কেবলমাত্র ঘটনাস্থল পরিদর্শনে এসেছে।’’ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া, ‘‘এখানে গণতান্ত্রিক সরকার নেই, জামাতিদের সরকার। তাই এত বিস্ফোরক মিলছে।’’ ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকাত মোল্লা বলেন, ‘‘আমরা বোমা-বন্দুকে বিশ্বাসী নই।’’ দেওয়াল দখলকে কেন্দ্র করে আইএসএফ-তৃণমূলের মারামারিতে রবিবারও তেতে ওঠে ভাঙড়ের বড়ালি মাঝেরপাড়া। তৃণমূলের হামলায় কয়েক জন আইএসএফ কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
  • Link to this news (আনন্দবাজার)