• বৈঠক সেরে বাড়ি ফেরার পথে হামলা! রক্তাক্ত আইএসএফ কর্মীকে রাস্তা থেকে উদ্ধার করল পুলিশ, তুঙ্গে চাপানউতর
    আনন্দবাজার | ২৩ মার্চ ২০২৬
  • ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফের এক কর্মীর উপর হামলার
    অভিযোগে উত্তপ্ত পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া বিধানসভা এলাকা। আঙুল তৃণমূলের দিকে।
    যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

    আইএসএফের দাবি, রবিবার জামুড়িয়া থানার রাখাকুরিয়া এলাকায় তাদের
    একটি নির্বাচনী বৈঠক ছিল। সেই বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন তাঁদের এক কর্মী। তাঁকে
    রাস্তায় একা পেয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কুড়ুল ইত্যাদি নিয়ে হামলা চালায়।
    সারা শরীরে চোট পান ওই কর্মী। মাথায় সবচেয়ে বেশি আঘাত লেগেছে। এখন আসানসোল জেলা
    হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।

    পুলিশ সূত্রে খবর, রাস্তা থেকে জখম ব্যক্তিকে উদ্ধার করে
    তারাই। পুলিশের গাড়ি করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল আহত ব্যক্তিকে।
    সেখান থেকে পরে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের
    হয়েছে বলে খবর।

    তবে তাঁদের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
    দলের রাজ্য নেতা ভি শিবদাসন দাসু বলেন, “এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। পতাকা নিয়ে কেউ হামলা করেনি।
    এলাকার সাধারণ মানুষের মধ্যে কোনও ব্যক্তিগত বিবাদের জেরেই এই ঘটনা ঘটতে পারে।’’
    তাঁর কটাক্ষ, ‘‘আইএসএফ বা সিপিএমকে এখন কেউ খোঁজেও না।”

    তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি
    নজরদারি বাড়ানো হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)