• অনুশীলন চলাকালীন বলের আঘাতে মৃত্যু যুবকের
    আনন্দবাজার | ২৪ মার্চ ২০২৬
  • খেলার সময়ে বলের আঘাত লেগে মৃত্যু হল এক তরুণের। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ওয়াটগঞ্জ থানা এলাকার মনসাতলা লেনের একটি মাঠে। মৃতের নাম অঙ্কিত দাস (২০)। তিনি ওই এলাকারই বাসিন্দা। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়না তদন্তে পাঠিয়েছিল পুলিশ। সোমবার ওই তরুণের দেহের ময়না তদন্ত হয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জেনেছে, ময়দানে একটি ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রে অনুশীলন করতেন অঙ্কিত। তবে, রবিবার বিকেলে বাড়ির পাশের মাঠে অন্যদের সঙ্গে অনুশীলন করছিলেন তিনি। ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তদন্তকারীরা জানতে পেরেছেন, টেনিস বলে একাই ক্যাচ ধরার অনুশীলন করছিলেন অঙ্কিত।সেই অনুশীলন চলাকালীন তিনি একটি বল অনেক উঁচুতে ছুড়ে দেন। এর পরে সেটি লুফে নেওয়ারজন্য বলের নীচে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, টেনিস বলটি আচমকাএকটি গাছের ডালে বাধা পেয়ে দিক বদলে ফেলে। কিছু বোঝারআগেই সেটি উঁচু থেকে সোজা এসে অঙ্কিতের ঘাড়ের সামনের অংশে পড়ে। পুলিশ জানিয়েছে, তাতেইআঘাত পেয়ে মাঠে অচৈতন্য হয়ে পড়ে যান ওই তরুণ। ঘটনাটি দেখেছুটে আসেন অঙ্কিতের সহ-খেলোয়াড়েরা। স্থানীয়দের সাহায্যে ওই তরুণকে উদ্ধার করে একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা অঙ্কিতকে মৃত বলে জানান। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, প্রায় প্রতিদিনই ওইমাঠে অনুশীলন করতেন অঙ্কিত। তাঁর বাবা রেলের প্রাক্তন কর্মী। দুইভাই-বোনের মধ্যে অঙ্কিত ছিলেন ছোট। তাঁর এমন মৃত্যুতে স্তম্ভিত পরিবারের সদস্যেরা। তবে, পরিবারের তরফে সোমবার রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। আপাতত পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত করছে।
  • Link to this news (আনন্দবাজার)