• বিরোধী শিবিরের নেত্রী মমতা হবেন, আশায় দল
    আনন্দবাজার | ২৫ মার্চ ২০২৬
  • পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূলের আগাম দাবি, মে মাস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ই বিরোধী জোটের রাশ ধরবেন। গত এক সপ্তাহে প্রকাশ্যেই তৃণমূল নেত্রীর পাশে থাকার বার্তা দিয়েছেন অখিলেশ সিংহ যাদব, অরবিন্দ কেজরীওয়াল, তেজস্বী যাদব, ওমর আবদুল্লার মতো নেতারা।

    তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন এ দিন বলেন, “বড় করে জয়ের পথে এগোচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা এখন সবাই বুঝতে পারছেন। ভোটের ফলাফল প্রকাশের পর অর্থাৎ ৪ মে-র পর এই জয়ের ভরবেগ আরও বাড়বে।” গত কালই শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বই প্রকাশ অনুষ্ঠানের পর কেজরীওয়াল সাংবাদিকদের বলেছেন, এই বছরেই নরেন্দ্র মোদীর পতন শুরু হবে।

    বিরোধীদের সম্মিলিত শক্তির নেতৃত্বে যে মমতাই থাকতে চলেছেন, সে কথা কংগ্রেস এবং ডিএমকে ব্যতীত অন্য সব নেতারাই স্পষ্ট করে দিয়েছেন বলে দাবি করছে তৃণমূল। অখিলেশ মমতার একটি প্রচার মিছিলের ছবি পোস্ট করে গত ২১ তারিখ লিখেছেন, ‘একটি নারী লড়ছেন, লড়বেন। তিনি জিতবেন এবং আরও উঁচুতে উঠবেন।’ কেজরীওয়াল লেখেন, ‘আজ মমতাদিদি লড়ছেন গণতন্ত্রকে বাঁচাতে। তাঁর এই সংগ্রামে আমরা সঙ্গে রয়েছি।’ ওমর আবদুল্লার কথায়, কমিশন যতই চেষ্টা করুক বাংলার নির্বাচনের ফল বদলাতে পারবে না। ’
  • Link to this news (আনন্দবাজার)