• শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি দিল হাই কোর্ট
    আনন্দবাজার | ২৫ মার্চ ২০২৬
  • রামনবমী উপলক্ষে আগামী কাল, বৃহস্পতিবার অঞ্জনীপুত্র সেনা নামে এক সংগঠনকে শর্তসাপেক্ষে হাওড়ায় মিছিল করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, ৫০০ জনকে নিয়ে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিছিল করা যাবে।কোর্টের আরও নির্দেশ, কোনও ধাতুর তৈরি অস্ত্র বা ডিজে ব্যবহার করা যাবে না, করা যাবে না কোনও রকম উস্কানিমূলক মন্তব্য।হাওড়া সিটি পুলিশকে কড়া হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতিনিয়ন্ত্রণ করার নির্দেশও দিয়েছে আদালত।

    এ বছর এই মিছিল কাজিপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্তকরা যাবে না বলে হাওড়া সিটি পুলিশ প্রথমে নির্দেশ দিয়েছিল। তবে আদালতের নির্দেশের পরেপুরনো রুটেই মিছিল হবে। সামনের মাসেই বিধানসভা নির্বাচন। বছর তিনেক আগে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষেরঘটনার কথা মাথায় রেখে এ বছর এই মিছিল ঘিরে সমস্ত রকমসতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন ও পুলিশ। মঙ্গলবারই হাওড়ার নগরপাল অখিলেশ চতুর্বেদীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী কাজিপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত গোটা রাস্তায় রুট মার্চ করে। নগরপাল এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে শান্তি বজায় রাখার আবেদন জানান।
  • Link to this news (আনন্দবাজার)