নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারল বাস, বর্ধমানে আহত ১৫ যাত্রী, চালকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
আনন্দবাজার | ২৫ মার্চ ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারল যাত্রিবাহীবাস। বুধবার সকালে পূর্ব বর্ধমানের গলসিতে এই দুর্ঘটনার জেরে ১৫ জন যাত্রী আহতহয়েছেন। গুরুতর ভাবে জখম হয়েছেন চার জন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুর্গাপুরের বেনাচিতি থেকেবাসটি নদিয়ার কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। বাসে ছিলেন ১৫ জন যাত্রী। বেসরকারি বাসটিগলিগ্রাম এলাকা থেকে যাত্রী তুলে গলসির চৌমাথার দিকে এগোচ্ছিল। সেই সময় ১৯ নম্বরজাতীয় সড়কের এক ধারে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। হঠাৎই বাসটিনিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে ট্রাকটিকে ধাক্কা মারে।
প্রত্যক্ষদর্শী এবং যাত্রীদের একাংশের অভিযোগ, দুর্ঘটনারসময় মোবাইল ফোন কানে রেখে বাস চালাচ্ছিলেন চালক। চালকের অন্যমনস্কতার জেরেই এইদুর্ঘটনা বলে দাবি তাঁদের।
সংঘর্ষের জেরে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাসেরকেবিনে বসে থাকা সবচেয়ে বেশি চোট-আঘাত পান। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায়গলসি থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠায়পুলিশ। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কের বর্ধমানগামী লেনে যান চলাচলব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।