সোনাদানা, টাকার সঙ্গে গ্যাস ওভেনও নিয়ে গেল চোরেরা! বর্ধমান শহরে পর পর চুরির ঘটনায় শঙ্কিত এলাকাবাসী
আনন্দবাজার | ২৫ মার্চ ২০২৬
চুরির পর চুরির ঘটনা বর্ধমান থানা এলাকায়। বর্ধমান শহরলাগোয়া সরাইটিকর এলাকায় গৃহস্থের বাড়ির দরজা ভেঙে গয়না এবং নগদ অর্থ নিয়ে গেলচোরের দল। এমনকি, গ্যাস ওভেনও নিয়ে গিয়েছে তারা।
ইদ উপলক্ষে গ্রামের বাড়িতে সরাইটিকরের বাসিন্দা ইমতাজ আলিএবং স্ত্রী আমিনা থাতুন। শনিবার বাড়ির সদর দরজায় তালা দিয়ে গিয়েছিলেন দম্পতি। বুধবারপ্রতিবেশীদের ফোন পেয়ে মাথায় হাত তাঁদের। সকালে এক জন ফোন করে জানান, বাড়িতে চুরিহয়েছে। আমিনা মনে করছেন, রাতেই পুরো কাণ্ড হয়েছে। তিনি জানান, কাঁসা, পিতলেরবাসন, ইদ উপলক্ষে কেনা জামাকাপড়, এমনকি, গ্যাস ওভেনও নিয়েগিয়েছে চোরেরা। নগদ লক্ষাধিক টাকা এবং কমবেশি ছয় ভরি সোনার গয়না চুরি হয়েছে বলে দাবি গৃহকর্ত্রীর।
গৃহকর্তা ইমতাজের সন্দেহ স্থানীয় কয়েক জনকে চাঁদা দেননি বলেএই কাণ্ড হয়েছে। তিনি জানান, ইদ উপলক্ষে কয়েক জন তাঁর বাড়িতে এসে হাজার টাকা চাঁদাচেয়েছিলেন। তিনি প্রত্যাখ্যান করায় ওই যুবকেরা ‘দেখে নেব’ বলে শাসিয়ে যান। ইমতাজেরকথায় , ‘‘কাজের জন্য গতকাল (মঙ্গলবার) সকালে বাড়ি ফিরে এসেছিলাম। তার পর আবার কাজেবেরিয়ে যান। নাইট ডিউটি থাকায় রাতে ফোনের চার্জার নিতে কিছু ক্ষণের জন্য ফিরি। তারপরে চুরি হয়েছে।’’ তিনি মনে করছেন, চাঁদা না-দেওয়ার সঙ্গে চুরির যোগসূত্র রয়েছে।পুলিশের অভিযোগ করেছেন ইমতাজ।
দিনকয়েক আগেই বর্ধমানের আনন্দপল্লি এবং অফিসার্স কলোনিতেচুরির ঘটনা ঘটেছে। পর পর এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।