আরজি করের নির্যাতিতার মা-ই পানিহাটিতে লড়ছেন! আরও ১৯ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি, বাকি রইল আরও ১৯
আনন্দবাজার | ২৫ মার্চ ২০২৬
আরজি কর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের মা-কেই পানিহাটি কেন্দ্র থেকে ভোটে লড়ার টিকিট দিল বিজেপি। বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের আরও ১৯টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে দল। আরও ১৯টি কেন্দ্র বাকি রয়েছে।
তৃতীয় দফার তালিকায় উত্তরবঙ্গের বেশ কিছু কেন্দ্রের নাম রয়েছে। কোচবিহার দক্ষিণে রথীন্দ্রনাথ বোসকে প্রার্থী করা হয়েছে। রায়গঞ্জের প্রার্থী হয়েছেন দীনেশ সরকার। এ ছাড়া, ইসলামপুরে চিরঞ্জিৎ রায়, হেমতাবাদে হরিপদ বর্মণ, ইংলিশ বাজারে অম্লান ভাদুড়িকে টিকিট দিয়েছে বিজেপি। নদিয়ার শান্তিপুর থেকে লড়বেন স্বপন দাস। হাওড়া মধ্য আসনে বিপ্লব মণ্ডল, উত্তরপাড়ায় দীপাঞ্জন চক্রবর্তী, সিঙ্গুরে অরূপ কুমার দাস, চন্দননগরে দীপাঞ্জন কুমার গুহ, চুঁচুড়ায় সুবীর নাগ, হরিপালে মধুমিতা ঘোষ, তমলুকে হরেকৃষ্ণ বেরা, মেদিনীপুরে শঙ্কর গুছাইত, পূর্বস্থলী দক্ষিণে প্রাণকৃষ্ণ তপদার টিকিট পেয়েছেন।
কাটোয়ায় বিজেপির টিকিটে লড়বেন কৃষ্ণ ঘোষ, সাঁইথিয়ায় লড়বেন কৃষ্ণকান্ত সাহা এবং নলহাটিতে বিজেপি প্রার্থী করেছে অনিল সিংহকে।
আরজিকরে নির্যাতিতা চিকিৎসকের মা যে বিজেপি প্রার্থী হচ্ছেন, তা আগেই আন্দাজ করা গিয়েছিল।তিনি নিজেই জানিয়েছিলেন, বিজেপির টিকিটে লড়তে চান। তার পর সম্প্রতি তিনি এবং তাঁরস্বামী অর্থাৎ, নির্যাতিতার বাবা বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগ দেন। যদিও নির্যাতিতারমায়ের প্রার্থী হওয়ার বিষয়টি তালিকা প্রকাশের আগে দল নিশ্চিত করেনি। শুভেন্দু অধিকারীরাদাবি করছিলেন, প্রার্থিপদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় দিল্লি থেকেই।