• বিজেপির পরিকল্পনা বদল! আগে ‘চার্জশিট’, পরে ইস্তাহার, মমতার বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ তুলে ২৮ মার্চ শ্বেতপত্র দেবেন অমিত শাহ
    আনন্দবাজার | ২৬ মার্চ ২০২৬
  • পরিকল্পনা বদলে ফেলল বিজেপি।নির্বাচনী ইস্তাহার প্রকাশের আগে তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের ‘চার্জশিট’ প্রকাশ করবেতারা। দলীয় সূত্রে খবর, আগামী ২৮ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই‘চার্জশিট’ প্রকাশ করবেন। তাতে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ থাকবে।তার কিছু দিন পর বিজেপি প্রকাশ্যে আনবে তাদের ইস্তাহার, যাকে ‘সঙ্কল্পপত্র’ও বলাহয়। এ ভাবে আগে অন্যায়কে চিহ্নিত করে তার পর তা থেকে পরিত্রাণের উপায় বলে দেওয়ারপরিকল্পনা করেছে পদ্ম শিবির।

    তৃণমূল ইতিমধ্যে তাদের নির্বাচনী ইস্তাহারপ্রকাশ করে দিয়েছে। জানা গিয়েছিল, ২৮ মার্চ বিজেপি সঙ্কল্পপত্র প্রকাশ করতে পারে। কিন্তুসূত্রের দাবি, আগে অভিযোগের শ্বেতপত্র প্রকাশ করা হবে। ইতিমধ্যে দলের তরফে স্থানীয়সমস্যা, অভাব-অভিযোগ তুলে ধরে বিধানসভাভিত্তিক ‘চার্জশিট’ প্রকাশ করা হয়েছে। রাজ্যেরসার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে ২৮ মার্চের ‘চার্জশিট’-এ। রাজ্যে দু’দিনের সফরেএসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। পরিবর্তনযাত্রা, ব্রিগে়ডসমাবেশের মতো কর্মসূচির পর পশ্চিমবঙ্গে দলের সাংগঠনিক এবং রাজনৈতিক পরিস্থিতি কী,এই দু’দিনে তিনি তা বিশদে পর্যালোচনা করেছেন। নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করেছেন। তারভিত্তিতে ২৮ তারিখের ‘চার্জশিট’ তৈরি করা হবে। তার পর এপ্রিলের প্রথম সপ্তাহেইস্তাহার প্রকাশ করতে পারে দল।

    বিজেপি সূত্রে খবর, ২৬ এবং ২৭ মার্চরাজ্য জুড়়ে রামনবমী পালনে নামবেন নেতা-কর্মীরা। তার মধ্যে দিয়েই জনসংযোগ আরওজোরদার করার ভাবনা রয়েছে। দলীয় সূত্রে দাবি, রামনবমীর মিছিলে বহু মানুষ রাস্তায় নামতেপারেন। তার ঠিক পরেই তৃণমূলের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ একত্রিত করে শ্বেতপত্রপ্রকাশ করবেন শাহ। তাতে গত ১৫ বছরের তৃণমূল শাসনের দুর্নীতি এবং অরাজকতার নজির তুলেধরা হবে। দাবি, কয়লা, বালি, পাথরের মতো জাতীয় সম্পদের লুট রোধ করাও বিজেপির লক্ষ্য।তা-ও থাকবে শ্বেতপত্রে। ইস্তাহারে থাকতে পারে ‘লক্ষ্মীর ভান্ডার’ ও ‘যুবসাথী’প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি, সিঙ্গুরকে শিল্প ‘হাব’-এ পরিণত করা, উত্তর ওদক্ষিণবঙ্গের মধ্যে সড়ক পথে যোগাযোগ সুগম করার ঢালাও প্রতিশ্রুতি।

    রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ এবং বেতন কমিশন সংক্রান্ত প্রতিশ্রুতিও বিজেপির ‘সঙ্কল্পপত্রে’ বিশেষ গুরুত্ব দিয়ে রাখা হচ্ছে বলে জানা যাচ্ছে। গত ২ মার্চ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ সপ্তম বেতন কমিশন সংক্রান্ত ঘোষনাটি করেছিলেন। তিনি বলেছিলেন, ‘‘রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু হয়ে যাবে।’’ সেই প্রতিশ্রুতিই বিজেপির নির্বাচনী ইস্তাহারে বিশদে উল্লিখিত থাকছে। তার পাশাপাশি সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সম্পর্কেও বিজেপির অবস্থান ইস্তাহারে স্পষ্ট করা থাকছে বলে খবর। বিজেপি ক্ষমতায় এলে একশো শতাংশ মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ারর প্রতিশ্রুতি সেখানে দেখা যাবে। আগামী ২৩ এবং ২৯ এপ্রিলপশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে দুই দফায় ভোটগ্রহণ হবে। ভোটের ফল জানা যাবে ৪মে। বিজেপি বুধবার তৃতীয় দফায় আরও ১৯টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে। আরও১৯টি কেন্দ্রে প্রার্থী দেওয়া বাকি। পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছেআরজি কর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের মা-কে। রাজ্যের অধিকাংশ কেন্দ্রেই ভোটেরপ্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা।
  • Link to this news (আনন্দবাজার)