• আবার লিফ্‌ট বিভ্রাট আরজি করে! পর পর দু’দিন ভিতরে আটকে পড়লেন হাসপাতালের কর্মী-সহ অনেকে
    আনন্দবাজার | ২৬ মার্চ ২০২৬
  • আরজি কর হাসপাতালে লিফ্‌টের সমস্যামিটেও মিটছে না। বিতর্ক পিছু ছাড়ছে না উত্তর কলকাতার এই হাসপাতালকে। বুধবারওসেখানকার অ্যাকাডেমি ভবনের একটি লিফ্‌ট বেশ কিছু ক্ষণের জন্য আটকে গিয়েছিল বলেখবর। এমনকি, ভিতরে লিফ্‌টম্যানও আটকে পড়েছিলেন। এই নিয়ে পর পর দু’দিন ওই হাসপাতালেলিফ্‌ট আটকে পড়ল। মঙ্গলবার অন্য একটি ভবনের লিফ্‌টে সমস্যা হয়েছিল বলে অভিযোগ।তবে কোনও ক্ষেত্রেই হতাহতের খবর নেই। কিছু ক্ষণের মধ্যে সকলকে নিরাপদে বাইরে বারকরে আনা গিয়েছে।

    বুধবার দুপুরে আরজি করের অ্যাকাডেমিবিল্ডিংয়ের একটি লিফ্‌ট কয়েক মিনিটের জন্য আটকে গিয়েছিল। সেই সময় লিফ্‌টম্যানওভিতরে ছিলেন। নির্দিষ্ট তলায় পৌঁছে গেলেও লিফ্‌টের দরজা খুলছিল না। অভিযোগ,মঙ্গলবারের ঘটনা আরও আতঙ্কের। কারণ, ওই দিন দু’টি তলার মাঝে লিফ্‌টটি আটকে পড়েছিল।দুই ক্ষেত্রেই হাসপাতালের কর্মী-সহ বেশ কয়েক জন লিফ্‌টের ভিতরে ছিলেন।

    গত শনিবার ভোরে আরজি কর হাসপাতালেরট্রমা কেয়ার সেন্টারে লিফ্‌ট বিপর্যয়ে মৃত্যু হয় দমদমের বাসিন্দা অরূপবন্দ্যোপাধ্যায়ের। অভিযোগ, স্ত্রী, সন্তানকে নিয়ে লিফ্‌টে আটকে পড়েছিলেন তিনি।নির্দিষ্ট তলায় লিফ্‌ট থামেনি। প্রথমে উপরে উঠে নিজে থেকেই লিফ্‌টটি নীচে নেমেছিল।নামতে নামতে পৌঁছে গিয়েছিল একেবারে বেসমেন্টে। মৃতের স্ত্রীর বয়ান অনুযায়ী,বেসমেন্টে কয়েক সেকেন্ডের জন্য লিফ্‌টের দরজা খোলে। সন্তানকে নিয়ে তিনি বেরিয়েপড়লেও দরজায় আটকে পড়েন অরূপ। তার পর লিফ্‌ট উপরে উঠতে শুরু করে। দরজা এবং সিমেন্টেরদেওয়ালের মাঝে পড়ে থেঁতলে মৃত্যু হয় অরূপের। অভিযোগ, দীর্ঘ ক্ষণ বেসমেন্টে লিফ্‌টেরসামনের দরজার তালা খোলা যায়নি। চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তোলে অরূপের পরিবার। এইঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত করছে কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয়েছেতিন লিফ্‌টম্যান-সহ পাঁচ জনকে। বুধবার আরজি কর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ, বিভিন্নবিভাগের প্রধান, ডাক্তারি ছাত্র এবং জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের মধ্যেএকটি বৈঠক হয়েছে। সেখানে বলা হয়েছে, হাসপাতালের ৩২টি লিফ্‌টের মধ্যে বর্তমানে ১২টিইব্যবহারের অযোগ্য। লিফ্‌টের বিষয়গুলি দেখে পূর্ত দফতর। তাদের প্রতিনিধি জানিয়েছেন,লিফ্‌ট নির্মাণকারী সংস্থাই রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। রাতেও তাঁদের কারওথাকা উচিত। লিফ্‌ট সংক্রান্ত সমস্যা দেখভালের জন্য কেউ যেন হাসপাতালে সর্বক্ষণথাকেন, সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

    ২০২৪ সালের আরজি কর হাসপাতালে রাতের ডিউটিতে কর্মরত চিকিৎসকে ধর্ষণ ও খুন করা হয়েছিল। সেই নির্যাতিতার মা বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছেন। পানিহাটি থেকে তাঁকে বুধবারই টিকিট দিয়েছে দল।
  • Link to this news (আনন্দবাজার)