• কেন মাত্র দুই সেকশন বাহিনী আনা হল? বাসন্তীর ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশন, দেরি নিয়েও তুলল প্রশ্ন
    আনন্দবাজার | ২৬ মার্চ ২০২৬
  • দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে প্রচারের সময়ে বৃহস্পতিবার বিজেপিকর্মীদের উপরে হামলার অভিযোগের ঘটনার রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশেরডিজির কাছে কমিশন জানতে চেয়েছে, অনেক বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনথাকা সত্ত্বেও কেন মাত্র দুই সেকশন বাহিনী আনা হয়েছিল? কেন বাহিনী ডাকতে দেরি হল?অনুমতি না-থাকা সত্ত্বেও কী ভাবে মিছিল হল? কমিশন জানিয়েছে, ইতিমধ্যে এই ঘটনায় আট জন গ্রেফতার হয়েছেন।

    বৃহস্পতিবার বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশসর্দারের সমর্থনে প্রচার করছিলেন বিজেপি নেতা-কর্মীরা। অভিযোগ, সেই প্রচারকে তৃণমূলের কর্মীরা ক্যামেরাবন্দি করছিলেন। তা নিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। তার পর শুরু হয় সংঘর্ষ।

    সংঘর্ষ শুরু হওয়ার পরেই দ্রুত উত্তেজনা ছড়ায়এলাকায়। অভিযোগ, হামলাকারীরা বিজেপির মিছিলে ঢুকে পড়ে এবংরাস্তার ধারে থাকা দু’টি মোটরসাইকেল ভাঙচুর করে। বিজেপিরঅভিযোগ, প্রশাসনের মদতে এবং পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগ নিয়েদুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে।

    এই ঘটনা প্রসঙ্গেবারুইপুর পুলিশ জেলার সুপার (এসপি) শুভেন্দ্র কুমার বলেন, “বেশকয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন। এই ঘটনায় আট জনকে গ্রেফতার করা হয়েছে।” তবে বিজেপি প্রার্থী ঘটনার সময় ছিলেন না বলে জানিয়েছেন তিনি। ঘটনার তদন্তশুরু করেছে পুলিশ।

    নেতা-কর্মীরা আক্রান্তহয়েছেন, এই খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী। পুলিশের সঙ্গে কথা কাটাকাটিহয় তাঁর। বিজেপি প্রার্থী বলেন, “তৃণমূল হারের ভয়ে এখনসন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। পুলিশ সব দেখেও নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিল।” যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনাতেইরিপোর্ট চাইল কমিশন।
  • Link to this news (আনন্দবাজার)