• উত্তরবঙ্গে ভারী বৃষ্টি! কলকাতায় ৫০ কিমি গতিতে ঝড়, রাজ্যের সব জেলায় সতর্কতা, দুর্যোগ চলবে কত দিন
    আনন্দবাজার | ২৬ মার্চ ২০২৬
  • গত কয়েক দিনের মতো বৃহস্পতিবারও বিক্ষিপ্ত ভাবে ভিজলকলকাতা-সহ রাজ্যের বেশির ভাগ জেলা। তবে সব জায়গায় ঝ়ড়বৃষ্টি হয়নি। আলিপুর আবহাওয়াদফতর বলছে, চলতি সপ্তাহে গোটা রাজ্যে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।শুক্রবার উত্তরবঙ্গের কয়েক জেলায় হতে পারে ভারী বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গেওরয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার, রামনবমীর দিন গোটারাজ্যে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার থেকে রাজ্যে ঝড়বৃষ্টি কমার সম্ভাবনারয়েছে। আগামী দু’দিন তাপমাত্রার হেরফের হবে না। তার পরে ধীরেধীরে কমবে তাপমাত্রা।

    ঝড়বৃষ্টির কারণে বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে নির্ধারিতসময়ে অবতরণ করতে পারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। বেশ কিছু ক্ষণদমদম বিমানবন্দরের মাথায় চক্কর কাটে সেই বিমান। পরে বিকেল ৫:১৯ মিনিটে তা অবতরণকরে। হাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার দমদমে ২৭ মিলিমিটার, সল্টলেকে ১০.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিভিন্ন জেলাতেও বৃষ্টি হয়েছে।

    আলিপুর আবহাওয়া দফতর বলছে, শুক্রবারওদক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,পুরুলিয়া, বাঁকুড়া, পূর্বও পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে৬০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।দক্ষিণবঙ্গের বাকি জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। ওইজেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকাথেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝড়ের পূর্বাভাস রয়েছে। সে জন্য জারি করাহয়েছে হলুদ সতর্কতা। রবিবারও সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায়হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলায় সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে পশ্চিমের কয়েক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলতে পারে।

    উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে শুক্রবার হতে পারে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার)। ওইতিন জেলার পাশাপাশি কালিম্পং, কোচবিহারেও ঝড়বৃষ্টির কমলাসতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়হতে পারে। উত্তরবঙ্গের বাকি তিন জেলাতেও ঝ়ড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করাহয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে শনিবারও।সেখানে ওই দিনও জারি কমলা সতর্কতা। উত্তরবঙ্গের বাকি ছয় জেলায় ওই দিন রয়েছে হলুদসতর্কতা। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারেহালকা বৃষ্টি এবং ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকেউত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পরিমাণ কমতে পারে। সব জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিরপূর্বাভাস থাকলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি হয়নি।

    হাওয়া অফিস বলছে, আগামী দু’দিন রাজ্যে তাপমাত্রার হেরফের হবে না। তার পরে তিন দিন দিনের তাপমাত্রা২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরে দু’দিন আবার দিনেরতাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

    গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে।সেই ঘূর্ণাবর্তটি উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত। তার জেরে বঙ্গোপসাগর থেকে রাজ্যেজলীয় বাষ্প ঢুকছে। সে কারণে রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে হাওয়া অফিস।
  • Link to this news (আনন্দবাজার)