• নির্বাচনের মুখে দুই জেলা থেকে উদ্ধার অন্তত ৩০ কেজি গাঁজা! খড়্গপুরে ধৃত দুই, নাকা তল্লাশি বাড়ল আসানসোলে
    আনন্দবাজার | ২৭ মার্চ ২০২৬
  • আবার প্রায় ২১ কেজি গাঁজা উদ্ধার করল খড়্গপুরজিআরপি (রেল পুলিশ)। দু’জনকে গ্রেফতারও করা হয়েছে। অন্যদিকে, নাকা তল্লাশির সময়ে আসানসোল উত্তর থানার পুলিশ প্রচুর পরিমাণে মাদক, মোবাইলউদ্ধার করল। গত ২৪ ঘণ্টায় সেখান থেকে উদ্ধার হয়েছে প্রায় ১১ কেজি গাঁজা।

    জিআরপি সূত্রে খবর, হলদিয়া থেকে বিশেষ ট্রেনে চেপেগাঁজা নিয়ে খড়্গপুর যাচ্ছিলেন অভিযুক্তেরা। পুলিশ বিশেষ সূত্রে জানতে পারে, দিল্লির জহাঙ্গিরপুরে মাদক নিয়ে যাওয়ারপরিকল্পনা রয়েছে তাঁদের। তার পরেই দু’জনকে আটক করা হয়। পুলিশসূত্রে জানা গিয়েছে, ধৃত শেখ ফাইজুল হক এবং মহম্মদ রেজাক খানকেশুক্রবার আদালতে হাজির করানো হবে। জিআরপির এসআরপি (খড়্গপুর) মিতুনকুমার দে জানান, ধৃতদের কাছ থেকে ২০কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। তাঁদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করাহবে।

    অন্য দিকে, বিধানসভা নির্বাচনের মুখে জোরদারকরা হয়েছে নাকা তল্লাশি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাকাতল্লাশি চলাকালীন রাঁচী-আসানসোল রুটের একটি বাসে জুবলি মোড় এলাকায় তল্লাশিচালিয়ে উদ্ধার করা হয় ৬৬টি মোবাইল ফোন এবং প্রায় ১ কেজি গাঁজা। পাশাপাশি,বুধবার রাতে ঝাড়খণ্ড থেকে আসা আরও একটি বাসে অভিযান চালিয়ে উদ্ধারহয় প্রায় ১০ কেজি গাঁজা। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধারহয়েছে।

    তবে ঝাড়খণ্ড থেকে আসা কিছু বাস ডুবুরডিহিচেকপোস্ট দিয়ে ঢুকলেও সেগুলিতে ঠিকমতো তল্লাশি হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। আবার কিছুবাস আসানসোল শহরে না ঢুকে জুবলি সেতু পেরিয়ে সরাসরি দুর্গাপুরের দিকে চলে যাচ্ছে।সেই বাসগুলিতে কী ভাবে, কোথায় তল্লাশি হচ্ছে, তা নিয়েও উঠছেপ্রশ্ন। সূত্রের খবর, এই বিষয়টি ইতিমধ্যে নির্বাচন কমিশনের নজরেএসেছে এবং আলোচনা শুরু হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)