মমতার বিরুদ্ধে ‘চার্জশিট’ দিতে রাতেই কলকাতায় শাহ, শনিবার নিউ টাউনের হোটেলে শ্বেতপত্র প্রকাশ, ফিরে যাবেন দুপুরেই
আনন্দবাজার | ২৭ মার্চ ২০২৬
শুক্রবার রাতেই কলকাতায় চলে আসছেন কেন্দ্রীয়স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার নিউ টাউনের হোটেল থেকে বিজেপি-র ‘চার্জশিট’প্রকাশ করবেন তিনি। তার পর দুপুরেই আবার ফিরে যাবেন। ‘চার্জশিট’ প্রকাশ করারজন্যেই তাঁর এই ঝটিতি সফর।
বিজেপি সূত্রে খবর, শুক্রবার রাতসাড়ে ৯টা নাগাদ দিল্লির সর্দার পটেল মার্গের তাজ প্যালেস থেকে রওনা দেবেন শাহ।জেনারেল অ্যাভিয়েশন টার্মিনাল ৪ থেকে তাঁর বিমান ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটে। কলকাতাবিমানবন্দরে তা পৌঁছোবে রাত ১১টা ৪০ মিনিটে। সেখান থেকে সোজা নিউ টাউনে চলে যাবেনকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতে সেখানেই থাকবেন। বিমানবন্দরে তাঁকে স্বাগতজানাতে যেতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতিশমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার-সহ দলের শীর্ষ নেতারা।
শনিবার বেলা ১২টা থেকে শাহের কর্মসূচিশুরু হওয়ার কথা। নিউ টাউনের ওই হোটেলেই একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। তাচলবে বেলা ১টা পর্যন্ত। ১টা ৫ মিনিটে তিনি হোটেল ছাড়বেন। কলকাতা বিমানবন্দর থেকেতাঁর বিমান দিল্লির উদ্দেশে রওনা দেবে বেলা ১টা ২০ মিনিটে। শাহ ‘জ়েড প্লাস’ ক্যাটেগরিরনিরাপত্তা পেয়ে থাকেন। কলকাতায় ঝটিকা সফরে তাঁর সঙ্গে থাকবেন নিরাপত্তারক্ষীরা। পশ্চিমবঙ্গপুলিশ এবং কলকাতা পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে।
বিজেপি এখনও সব কেন্দ্রে প্রার্থীরনাম ঘোষণা করেনি। ১৯টি কেন্দ্র বাকি আছে। তবে সর্বত্রই পুরোদমে প্রচার শুরু হয়েগিয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার রামনবমীর উদ্যাপনকে কেন্দ্র করে পদ্মশিবিরপ্রচারের কৌশল নিয়েছে। এখনও তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ্যে আসেনি। বিজেপিসূত্রে খবর, আগে তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করা হবে। তার পর আসবে ইস্তাহারবা ‘সঙ্কল্পপত্র’। অর্থাৎ, আগে ‘রোগগুলি’ চিহ্নিত করে তার পর তা ‘নিরাময়ে’র উপায় বলেদেবে দল। শাহের সফরও সেই উদ্দেশ্যেই আয়োজিত।
‘চার্জশিট’-এ মমতার সরকারেরবিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ প্রকাশ্যে আনতে চলেছে বিজেপি। স্থানীয় সমস্যা এবং আঞ্চলিকপরিস্থিতি তুলে ধরে বিধানসভা কেন্দ্রভিত্তিক ‘চার্জশিট’ আগেই প্রকাশ করা হয়েছে। এবার গোটা রাজ্যের নিরিখে অভিযোগের শ্বেতপত্র প্রকাশ করা হবে। সূত্রের খবর, তিনটিমেয়াদে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট ১৫ বছরের শাসনে রাজ্যের ‘অবনতি’র ১৪টি মূলক্ষেত্র তুলে ধরা হচ্ছে বিজেপির ‘চার্জশিট’-এ। শুধু মমতা নয়, বিজেপির অভিযোগপত্রে একই সঙ্গে কাঠগড়ায় তোলা হচ্ছে অভিষেকবন্দ্যোপাধ্যায়কেও। শনিবার সেই ‘অভিযোগনামা’ প্রকাশ করে রাজ্যে বিজেপির নির্বাচনীপ্রচারে আরও গতি এনে দেবেন শাহ।