• শুধু শাহের বিমান বিপাকে পড়েনি, শুক্র রাতের কালবৈশাখীতে কলকাতায় নামতেই পারল না চারটি বিমান
    আনন্দবাজার | ২৯ মার্চ ২০২৬
  • কালবৈশাখীর দাপটে শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে নামতেইপারল না চারটি বিমান। তাদের মধ্যে দু’টি আসছিল দুবাই এবংব্যাংকক থেকে, বাকি দু’টি ভিন্‌রাজ্যথেকে। চারটি বিমানই কলকাতা বিমানবন্দর থেকে অভিমুখ ঘুরিয়ে অন্য বিমানবন্দরে গিয়েঅবতরণ করে। শুক্রবার রাতে ঝড়ের মুখে পড়ে কলকাতার আকাশে প্রায় ৫৫ মিনিট চক্করকাটে অমিত শাহের বিমান। শেষে সেই বিমান অবতরণের অনুমতি পায়। তার আগের দিন, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান ঝড়বৃষ্টির কারণেকলকাতা বিমানবন্দরে নামতে না পেরে প্রায় দেড় ঘণ্টা চক্কর কাটে আকাশে।

    বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শুক্রবাররাতে খারাপ আবহাওয়ার কারণে যে চারটি বিমান গতিমুখ বদলাতে বাধ্য হয়, তার মধ‍্যে একটি দুবাই এবং একটি ব্যাংকক থেকে আসছিল। কলকাতা বিমানবন্দরেনামার কথা ছিল তাদের। ফ্লাই দুবাই এবং তাই এয়ারওয়েজ়ের ওই দু’টি বিমানকে ঢাকায় পাঠানো হয়। দুবাই থেকে আসা বিমানটি রাতে ১টা ৩ মিনিটেঢাকায় নামে। তাইল্যান্ড থেকে আসা বিমানটি রাত ১টা ৪৭ মিনিটে ঢাকায় অবতরণ করে। অন‍্যদু’টি বিমানের একটি হায়দরাবাদ এবং অন‍্যটি বেঙ্গালুরু থেকেকলকাতা আসছিল। হায়দরাবাদ থেকে আসা ইন্ডিগো সংস্থার বিমানটিকে নাগপুরে এবংবেঙ্গালুরুর থেকে আসা এয়ার ইন্ডিয়ার বিমানকে লখনউয়ে পাঠানো হয়। সেখানে অবতরণ করেতারা।

    শুক্রবার রাত ১১টা ৪০ মিনিট নাগাদ শাহের বিমান অবতরণের কথাছিল কলকাতা বিমানবন্দরে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। শাহের বিমানকলকাতার আকাশে চলে এসেছিল ১২টা ২৫ মিনিট নাগাদ। প্রায় ৫৫ বিমানটি আকাশে চক্করকেটেছে। এক বার কৃষ্ণনগরের দিক থেকেও তা ঘুরে এসেছে বলে সূত্রের খবর। রাত ১টা ২০মিনিট নাগাদ শাহের বিমান অবতরণ করে কলকাতায়। এর আগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীমমতাও এই পরিস্থিতির মুখে পড়েছিলেন।
  • Link to this news (আনন্দবাজার)