• কামদুনির টুম্পা বিজেপিতে যোগ দিলেন, ভবানীপুরে বাড়ি-বাড়ি প্রচারে শুভেন্দু, আরজি করের নির্যাতিতার মায়ের পাশে সুকান্ত
    আনন্দবাজার | ৩০ মার্চ ২০২৬
  • বিজেপিতে যোগদান করলেন কামদুনি কাণ্ডের প্রতিবাদী মুখ টুম্পাকয়াল। রবিবার বিধাননগরের দলীয় দফতরে টুম্পার হাতে দলের পতাকা তুলে দেন রাজ্যবিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। টুম্পার সঙ্গেই বিজেপিতে যোগ দেনপ্রাক্তন পুলিশকর্তা শর্বরী ভট্টাচার্য এবং শিক্ষক প্রবীণকুমার সিংহ।

    টুম্পা-শর্বরীদের বিজেপিতে স্বাগত জানিয়ে লকেট বলেন, ‘‘এ রাজ্যে নির্যাতিতার কোনও বিচার হয় না। তৃণমূলের নেতা হলেই অপরাধ মাফহয়ে যায়। আজ এঁরা বুঝেছেন যে, মহিলাদের পাশে দাঁড়িয়েছেএকমাত্র বিজেপি। মহিলাদের সুরক্ষা, সম্মান দিতে পারে বিজেপি।”বিজেপিতে যোগ দিয়ে টুম্পা বলেন, “২০১৩ সাল থেকে বিজেপি আমাদের সঙ্গে ছিল। হাই কোর্টথেকে নিরাশ হয়ে যখন ফিরেছিলাম, তখন দিল্লিতে সুপ্রিম কোর্টেযাওয়ার সময় পাশে ছিল বিজেপি। তাই বিজেপিতে যোগদান করে মহিলা সুরক্ষার বিষয়টিনিয়ে এই রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারব।’’

    অন্য দিকে, রবিবার সকাল ও বিকেলে ভবানীপুরে বাড়ি-বাড়ি গিয়ে প্রচারকরেন রাজ্যের বিরোধী দলনেতা তথা এই কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বিজেপিরপ্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রবিবার নির্যাতিতার মায়ের হয়েপ্রচার করেন পানিহাটিতে। আরজি কর হাসপাতালে নির্যাতিতা এবং নিহত চিকিৎসকের মাবিজেপি প্রার্থী হিসাবে পানিহাটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রবিবারসকালে নির্যাতিতার মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’শোনেন সুকান্ত। পরে নির্যাতিতার মায়ের সমর্থনে একটি সভাও করেন সুকান্ত।

    পানিহাটির সভায় সুকান্ত বলেন, “নির্যাতিতা চিকিৎসকের মা এবার এখানে আমাদের দলের প্রার্থী হয়েছেন। ওই চিকিৎসক তাঁর একমাত্র সন্তান ছিলেন।আমিও আমার মা-বাবার একমাত্র সন্তান। তাই আমি বুঝি, একমাত্র সন্তানকেনিয়ে মা-বাবার দুর্বলতা কেমন হয়। সেই সন্তানকে ওঁরা হারিয়ে ফেলেছেন। ওঁদের জীবনেআর কিছুই নেই। তা সত্ত্বেও অন্যায়ের বিরুদ্ধে ওঁরা লড়তে নেমেছেন, তার জন্য ওঁদের ধন্যবাদ জানানো উচিত।’’ সভায় রাজ্যের শাসকদল তৃণমূল এবংপানিহাটির বিদায়ী বিধায়ক নির্মল ঘোষকেও আক্রমণ করেন সুকান্ত। প্রসঙ্গত, নির্মলেরপুত্র তীর্থঙ্কর ঘোষকে এ বার পানিহাটি কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল।
  • Link to this news (আনন্দবাজার)