• ভবানীপুর, নন্দীগ্রাম-সহ ১৭০টি থানার ওসি অপসারিত! কমিশন সরাল ১৮৪ পুলিশ আধিকারিক ও ৮৩টি জায়গার বিডিও-কে
    আনন্দবাজার | ৩০ মার্চ ২০২৬
  • মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকা। ভবানীপুর এবং নন্দীগ্রাম থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। রবিবার আবার এক দফা রাজ্যের পুলিশ প্রশাসনে রদবদলে মোট ১৭০টি থানার ওসি বদল হয়েছে। তার মধ্যে কলকাতার ভবানীপুর, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থানা যেমন রয়েছে, তেমনই আছে কোচবিহারের শীতলকুচির মতো থানা। একই দিনে রাজ্য পুলিশের উচ্চপদস্থ ১১ জন আধিকারিককে সরিয়ে দিয়েছে কমিশন। সব মিলিয়ে রবিবার ১৮৪ জন পুলিশ আধিকারিককে সরানো হয়েছে। অন্য দিকে, নন্দীগ্রামের দু’টি ব্লক-সহ রাজ্যের মোট ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসার (এআরও)-কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

    সবচেয়ে বেশি সংখ্যক বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে। এই জেলায় ১৪ জন বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে। তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় ১১ জনকে বদলি করা হয়েছে। তা ছাড়াও কোচবিহারে তিন জন, জলপাইগুড়িতে চার জন, উত্তর দিনাজপুরে এক জন, দক্ষিণ দিনাজপুরে এক জন, মালদহে ছ’জন, মুর্শিদাবাদে চার জনকে বদলি করা হয়েছে।

    ভবানীপুর থানার ওসি করা হয়েছে সৌমিত্রবসুকে। আগে তিনি কলকাতা পুলিশের এসটিএফে ছিলেন। আলিপুর থানার ওসি করা হয়েছে প্রিয়ঙ্করচক্রবর্তীকে। একবালপুর থানার ওসি হয়েছেন দিলীপ সরকার। হরিদেবপুর থানার দায়িত্বে ফয়েজআহমেদ, পর্ণশ্রীতে প্রসেনজিৎ ধর, মানিকতলায় নিরূপম নাথ, নারকেলডাঙা থানার ওসি করাহয়েছে মনোজকুমার বিশ্বাসকে। এ ছাড়াও পার্ক স্টিট থানার ওসিকরা হয়েছে নিরূপম নাথকে। লেক থানায় গৌরাঙ্গ হালদার, আমহার্স্ট স্ট্রিট থানার ওসি করাহয়েছে শুভদীপ চক্রবর্তীকে।

    আরজি কর-কাণ্ডের সময় টালা থানর ওসি ছিলেন অভিজিৎ মণ্ডল। তাঁকে উত্তর কলকাতার মানিকতলা থানার ওসি করেছিল কমিশন। নোটিস জারির পরে কমিশনের তরফে বলা হয়েছে, অনিচ্ছাকৃত ভাবে অন্তর্ভুক্ত হওয়া অভিজিৎ মানিকতলা থানায় যোগদান করছেন না। তিনি পর্ণশ্রী থানাতেই আগের দায়িত্বে বহাল থাকবেন। মানিকতলা থানার ওসি করা হচ্ছে নিরূপম নাথকে।

    নন্দীগ্রাম থানার ওসি করা হয়েছেশুভব্রত নাথকে। আগে তিনি চন্দননগর থানায় কর্মরত ছিলেন। পূর্ব মেদিনীপুরের কাঁথি,খেজুরি, চণ্ডীপুর, হলদিয়া, কোলাঘাট, তমলুক, এগরা, পটাশপুরের মতো থানাতেও ওসি বদলহল রবিবার।

    শীতলকুচি থানার ওসি করা হয়েছেঅভিষেক লামাকে। তিনি কোচবিহারেরই কোতোয়ালি থানার এসআই ছিলেন। এ ছাড়া, দিনহাটা,মাথাভাঙা, গোকসাডাঙা, রায়গঞ্জ, ইটাহার, কালিয়াগঞ্জ, করণদিঘি, চোপড়া, ইসলামপুরেরমতো থানার ওসি বদল করেছে কমিশন। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট কর্মরত পিন্টু মুখোপাধ্যায়কে দার্জিলিঙের ডিআইবি করা হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)