• ব্যাগভর্তি ডলার, ইউরো! দুরন্ত এক্সপ্রেস থেকে নামতেই শালিমার স্টেশনে গ্রেফতার বিহারের যুবক
    আনন্দবাজার | ৩০ মার্চ ২০২৬
  • বিধানসভা ভোটের মুখে রেলস্টেশন থেকেউদ্ধার ব্যাগভর্তি ডলার এবং ইউরো। রবিবার এ নিয়ে হইচই হাওড়ার শালিমার স্টেশনে।পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বিহারের এক বাসিন্দা।

    রেল সূত্রে খবর, রাজ্যে নির্বাচনেরআগে কড়া নজরদারি চলছে স্টেশনে স্টেশনে। রবিবার সকালে শালিমারে জিআরপি-রতরফে অভিযান হয়। তখনই স্টেশনে এক যুবককে ইতস্তত ভাবে ঘুরতে দেখে সন্দেহ হয় তাদের।তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ব্যাগ খুলে তল্লাশি চালানো হয়। দেখা যায়, ব্যাগে রয়েছেবিপুল পরিমাণ ইউরো এবং ডলার!

    খড়্গপুর জিআরপি-রএসপি মিঠুন দে বলেন, ‘‘অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে তাঁর কথাবার্তায় অসঙ্গতি ধরাপড়ে। তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে ইউরো এবং ডলার পাওয়া যায়।’’ তিনি জানান,বাজেয়াপ্ত হওয়া ডলার এবং ইউরোর ভারতীয় মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা। ধৃতের নাম গোরখকুমার। বিহারের পটনার ফুলবাড়ি থানা এলাকার বাসিন্দা তিনি।

    রেল সূত্রে এ-ও খবর, পটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেস ধরেসকালে রাজ্যে আসেন ওই ব্যক্তি। কোথা খেকে ডলার এবং ইউরো পেয়েছেন, সে সম্পর্কে তথ্যদেননি তিনি। বৈধ কাগজপত্রও দেখাতে পারেননি। ইতিমধ্যে মামলা শুরু হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)