• শিলিগুড়ির ছাত্রীমৃত্যুর ৫ দিন পর চেন্নাই থেকে পাকড়াও গৃহশিক্ষক-সহ ২, ধর্না প্রত্যাহার শঙ্করের, খোঁচা গৌতমের
    আনন্দবাজার | ৩০ মার্চ ২০২৬
  • শিলিগুড়ির নাবালিকা ছাত্রীর মৃত্যুর পাঁচ দিন পরে গ্রেফতারঅভিযুক্ত গৃহশিক্ষক। তার পরেই শুরু হল রাজনৈতিকতরজা। একেবারে সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে একহাত নিলেনশিলিগুড়ির মেয়র গৌতম দেব। বিধানসভা ভোটে বিজেপির প্রতিদ্বন্দ্বীকে উদ্দেশ্য করেতৃণমূল প্রার্থী বলেন, ‘‘নাবালিকার মৃত্যু নিয়ে অযথা রাজনীতিকরেছেন উনি।’’ অন্য দিকে, পুলিশকে ধন্যবাদ জানিয়েদোষীর ফাঁণসি চাইলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা।

    গত সোমবার শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ড এলাকায় এক নাবালিকারঅস্বাভাবিক মৃত্যু হয়। পরিবার দাবি করে, গৃহশিক্ষকের প্রেমের আবেদনে সাড়ানা-দেওয়ায় মানসিক চাপ দেওয়া হচ্ছিল মেয়েটিকে।তার জেরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে। তবে ঘটনার পর থেকে গৃহশিক্ষকের খোঁজমেলেনি। তাতেই ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা। শুরু হয় রাজনৈতিকচাপানউতর। রাস্তা অবরোধ হয়। অভিযুক্তের গ্রেফতারির দাবিতে শিলিগুড়ি জংশনে ধর্নায়বসে পড়েন। গৌতম মৃতার বাড়িতে গিয়ে সেখান থেকেই শিলিগুড়ির পুলিশ কমিশনারকে যথোপযুক্তপদক্ষেপ করতে বলেছিলেন।

    ঘটনাক্রমে গৃহশিক্ষকের মাকে গ্রেফতার করে পুলিশ। চলছিলঅভিযুক্তের খোঁজ। শঙ্কর জানিয়ে দেন অভিযুক্তের গ্রেফতারি পর্যন্ত তিনি নির্বাচনীপ্রচার করবেন না। রবিবার গৃহশিক্ষকের গ্রেফতারির খবর পেয়ে গৌতমের কটাক্ষ, ‘‘উনিরাজনীতিই করছিলেন।’’ তিনি আরও বলেন, ‘‘এই ঘটনায় আমরাও যথেষ্ট সজাগ ছিলাম। আমি নিজেপুলিশ কমিশনারকে বলেছি। নাবালিকার বাড়িতে গিয়ে ওর পরিবারের পাশে দাঁড়িয়েছি। কিন্তুনোংরা রাজনীতি করিনি। পুলিশ ভাল কাজ করেছে। তারা বাইরে থেকে অভিযুক্তকে গ্রেপ্তারকরে এনেছে। আর বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ধর্না করতে করতে রামনবমীতে অস্ত্র নিয়েমিছিল করেছেন! এগুলো নির্বাচন কমিশন দেখে না। অথচ তারা ‘টক টু মেয়র’ কর্মসূচি বন্ধকরার চিঠি পাঠায়।’’

    বিজেপি সাংসদ রাজু বলেন, ‘‘পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। তারা অভিযুক্তকেগ্রেফতার করেছে। এ বার আমি চাই আইন যাতে ওকে ফাঁসির সাজা দেয়। পাশাপাশি শঙ্করকে ধর্নাতুলে নিতে বলেছি। সোমবার যে বন্‌ধ ডাকা হয়েছিল, তা তুলে নেওয়া হোক।’’ রাজুর এইবার্তার পরেই ধর্নামঞ্চে সাংবাদিক সম্মেলনে শংকর ঘোষ বলেন, ‘‘শিলিগুড়িবাসীকে অনেক ধন্যবাদ যে তাঁরাআমাদের পাশে ছিলেন। আমি নির্বাচনী প্রচার বন্ধ রেখেছিলাম। তবে এখন থেকে আবারপ্রচার শুরু করব। অভিযুক্ত একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলেই এত সময় লেগে গেলতাকে ধরতে।’’

    গৃহশিক্ষকের গ্রেফতারি নিয়ে শিলিগুড়ির ডেপুটি পুলিশকমিশনার কাজি সামসুদ্দিন আহমেদ বলেন, ‘‘২৩ মার্চঘটনাটি ঘটেছিল। তখন এক জনকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই জানা যায়,মূল অভিযুক্ত চেন্নাই চলে গিয়েছেন। সেখান থেকে আমাদের পুলিশ গ্রেফতার করে নিয়েএসেছে। অভিযুক্তের সঙ্গে আরও এক জনকে আমরাগ্রেফতার করেছি়।’’
  • Link to this news (আনন্দবাজার)