• ওড়িশা সংলগ্ন উপকূলে মাঝেমধ্যেই ঝোড়ো হাওয়া! মঙ্গলে দক্ষিণবঙ্গ জুড়ে ফের কালবৈশাখী, কী হবে কলকাতায়
    আনন্দবাজার | ৩০ মার্চ ২০২৬
  • মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে ফেরকালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ঝড় হবে কলকাতাতেও। সেই সঙ্গেপশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন উপকূলে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।মৎস্যজীবীদের মঙ্গলবার সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা।

    হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকেবুধবার পর্যন্ত দক্ষিণের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবেকলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেবল মঙ্গলবারই। ওই দিন শহরে বজ্রবিদ্যুৎ-সহবিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারিকরা হয়েছে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এছাড়া, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে ঝড়বৃষ্টি বেশি হবে।এই চার জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে।

    উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গসংলগ্ন উপকূলে মাঝেমধ্যেই ঝোড়ো হাওয়া বইছে। তার বেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।কখনও কখনও দমকা হাওয়ার বেগ পৌঁছে যাচ্ছে ৬০ কিলোমিটারেও। এতে সাময়িক ভাবে সমুদ্রউত্তাল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার তাই সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দেওয়াহয়েছে মৎস্যজীবীদের।

    উত্তরবঙ্গে আপাতত দুর্যোগ চলবে। সোমবারথেকে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং,আলিপুরদুয়ারে। এই জেলাগুলিতে মঙ্গলবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতেপারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার কোচবিহার,উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও ঝড়বৃষ্টি হবে।

    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীপাঁচ দিনে ধীরে ধীরে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত দিনের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছেহাওয়া অফিস। উত্তরবঙ্গে পারদ চড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত। সোমবার সকালেকলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৭ডিগ্রি বেশি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস,স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি কম।
  • Link to this news (আনন্দবাজার)