ভোটারদের প্রলুব্ধ করতে নকল মদ তৈরির চেষ্টা? শিলিগুড়ি থেকে উদ্ধার ৬৩ লক্ষ টাকার কাঁচামাল, সতর্ক কমিশন
আনন্দবাজার | ৩০ মার্চ ২০২৬
নকল মদ তৈরির প্রচুর সামগ্রী এবংকাঁচামাল উদ্ধার করল আবগারি দফতর। শিলিগুড়ি থেকে গত ২৭ মার্চ ১৫৬০ লিটার ওপিস্পিরিট উদ্ধার করা হয়েছে বলে খবর। এই উপাদান নকল মদ তৈরির কাঁচামাল হিসাবে ব্যবহৃতহয়। মনে করা হচ্ছে, ভোটের মুখে ভোটারদের প্রলুব্ধ করতে পশ্চিমবঙ্গের বাজারে নকল মদছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। আবগারি দফতরের তরফে নির্বাচন কমিশনকে এই তথ্যজানানো হয়েছে। কমিশন বাড়তি সতর্কতা অবলম্বন করছে।
শিলিগুড়ি থেকে মোট ৬২ লক্ষ ৪০হাজার টাকার সামগ্রী বাজেয়াপ্ত করেছে আবগারি দফতর। তার মধ্যে ওপি স্পিরিট ছাড়াওরয়েছে দু’টি নামী মদ প্রস্তুতকারক সংস্থার লেবেল, নকল হোলোগ্রাম, নকল বোতলের ঢাকনাএবং খালি প্লাস্টিকের বেশ কিছু বোতল। একটি সংস্থার ১৩ হাজার ৮৮৪টি এবং অন্য একটিসংস্থার ৩ হাজার ২৮৬টি নকল লেবেল উদ্ধার করা হয়েছে। নকল হোলোগ্রাম মিলেছে ৯৮৪টি। এছাড়া ৪৪০টি বোতলের ঢাকনা এবং ৩৫টি খালি বোতল পাওয়া গিয়েছে দুষ্কৃতীদের ডেরা থেকে।
কমিশন সূত্রে দাবি, কোনও সাধারণবাজারচলতি মদ পাওয়া যায়নি। উদ্ধারকৃত সামগ্রী সমস্তই নকল মদ তৈরির উপাদান বলেআবগারি দফতরের রিপোর্টে জানানো হয়েছে। স্পিরিট দিয়ে মদ তৈরির পরিকল্পনা করাহয়েছিল। তা বোতলে ভরে নকল লেবেল লাগিয়ে ব্র্যান্ডের মদ হিসাবে বাজারে বিক্রি করাহত। হোলোগ্রাম লাগিয়ে নকলকে আসলে পরিণত করার ছক কষা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়েআবগারি দফতরের কর্মীরা তা ভেস্তে দিয়েছেন। ভোটারদের প্রলোভনের উদ্দেশ্যেই এই পরিকল্পনাবলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। কমিশনের তরফে বাড়তি নজরদারির বন্দোবস্ত করাহচ্ছে। দাবি, এই ধরনের পরিকল্পনায় কেবল অবৈধ ভাবে ভোট কেনার চেষ্টাই হবে না, নকলমদ খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারেন। এমনকি, মৃত্যু পর্যন্ত হতে পারে। অবিলম্বেএই ধরনের প্রচেষ্টা বন্ধ করতে চায় কমিশন। সেই মতো তোড়জোড় শুরু হয়েছে।
আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায়পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। ভোটের ফল জানা যাবে ৪ মে। কমিশন বারবার দাবি করেছে, এ রাজ্যে শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তারাবদ্ধপরিকর। সমস্ত বিধানসভা কেন্দ্রে নির্দিষ্ট সংখ্যক পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। নজরদারির মাঝেও নকল মদ তৈরির প্রস্তুতি কমিশনকে চিন্তায় রাখছে।