মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রভবানীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলের প্রার্থী হওয়ার পরে থেকেই নানাভাবে বাধা দেওয়ার অভিযোগ তুলছে বিজেপি। এ বার ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৮২নম্বর ওয়ার্ডে (যেখানকার পুর-প্রতিনিধি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম) রবিবারপ্রচার চলাকালীন শুভেন্দুকে ‘গোব্যাক’, ‘গদ্দার’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসকর্মীদের একাংশ। এই নিয়ে শুভেন্দুর পাল্টা বক্তব্য, “মমতা হারবেন। গুন্ডামির বিরুদ্ধে ভবানীপুরের মানুষ রায় দেবেন।” প্রচার শুরুর আগে শুভেন্দু এ দিন মুরলীধর সেনলেনে বিজেপি রাজ্য দফতরে গিয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের থেকে দলীয় প্রতীকনিয়েছেন। সব ঠিক থাকলে, আজ, সোমবার হলদিয়ায় তাঁর আরও এক কেন্দ্রনন্দীগ্রামের জন্য মনোনয়ন জমা দিতে পারেন বিরোধী নেতা। সঙ্গে থাকতে পারেনকেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ভবানীপুরে শুভেন্দুকে বিক্ষোভ প্রসঙ্গেতৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন, “শুধুমাত্র ভোটে জিততে হবে বলে শুভেন্দুর অঙ্গুলিহেলনে নির্বাচন কমিশনকেব্যবহার করে যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁরা ওঁকে কাছে পেলে কি রসগোল্লা খাওয়াবেন?”