সন্ধ্যা গড়াতেই কলকাতায় শুরু হল বৃষ্টি। কোথাও টিপ টিপ করেবৃষ্টি পড়ছে। কোথাও আবার বৃষ্টির তেজ বেশি। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। শুধু কলকাতানয়, দক্ষিণবঙ্গের ছয় জেলায় আগামী দু’-তিন ঘণ্টার জন্য বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টিরপূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
রাত ৯টা নাগাদ আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী,কলকাতা-সহ রাজ্যের ছয় জেলায় প্রচণ্ড বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেকোথাও বইবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও আবার হাওয়ার বেগথাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ছাড়াও হাওড়া, দক্ষিণ ২৪পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে আগামী দু’-তিন ঘণ্টায় ঝড়বৃষ্টি হবে। তার মধ্যেদুই মেদিনীপুরের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়ে আবহাওয়া দফতর। বাকি চার জেলারজন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতায় দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়াদফতর।
দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের জন্য আগেই সতর্কতা জারিকরেছিল আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছিল, উত্তরবঙ্গে আপাতত দুর্যোগ চলবে।সোম থেকে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি,কালিম্পং, আলিপুরদুয়ারে। এই জেলাগুলিতেমঙ্গলবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার কোচবিহার, উত্তরদিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও ঝড়বৃষ্টি হবে।