বিধানসভা ভোটের মুখে মালদহের গ্রামে জোর রাজনৈতিক অশান্তি।কংগ্রেস নেতার উপর নৃশংস হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আশঙ্কাজনকঅবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও তৃণমূলের দাবি, কংগ্রেসেরগোষ্ঠীকোন্দলে এই ঘটনা ঘটেছে। তাদের কোনও হাত নেই।
স্থানীয় সূত্রে খবর, মালদহের চাঁচল থানার শাহবাজপুর গ্রামে ওইহামলা হয়। অভিযোগ, চাঁচল-১ পঞ্চায়েত সমিতির সদস্যা নাশেদাখাতুনের স্বামী, কংগ্রেস নেতা মর্তুজ আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধরকরা হয়। লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়েছে বলেও দাবি পরিবারের।
আহত নেতার স্ত্রী নাশেদা খাতুনের অভিযোগ, এলাকারতৃণমূল কর্মী জনৈক রাজেশ এবং মিরাজ বাড়িতে ঢুকে তাঁর স্বামীকে বাড়ি থেকে টেনেহিঁচড়েবাইরে বার করে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়াহয় স্বামীর। তাঁর এ-ও দাবি, বেশ কয়েক দিন ধরেই এলাকায়রাজনৈতিক উত্তেজনা চলছিল। কংগ্রেস করেন বলেই তাঁদের পরিবারের উপর আক্রমণ করাহয়েছে।
মঙ্গলবার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মালদহ জেলা কংগ্রেসেরসাধারণ সম্পাদক আনজারুল হক এবং চাঁচল বিধানসভার কংগ্রেস প্রার্থী আসিফ মেহেবুব।কংগ্রেসের অভিযোগ, তৃণমূলের ‘গুন্ডাবাহিনী’ পরিকল্পিত ভাবে এইহামলা চালিয়েছে। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছে তারা। যদিও সমস্ত অভিযোগঅস্বীকার করেছে তৃণমূল। মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রফিকুল হোসেনের দাবি,‘‘এটা কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনওযোগ নেই।’’