• নাকা তল্লাশিতে থামানো ডাম্পারে ধাক্কা স্কুলভ্যানের, নদিয়ায় রক্তাক্ত কচিকাঁচারা! পুলিশকে ঘিরে বিক্ষোভ
    আনন্দবাজার | ০১ এপ্রিল ২০২৬
  • রাস্তার ধারে ডাম্পার দাঁড় করিয়ে নাকা তল্লাশি চালাচ্ছিলপুলিশ। সেই সময় ডাম্পারের পিছনে ধাক্কা মারল একটি স্কুলভ্যান। দুর্ঘটনায় জখম হয়েছেঅন্তত ১৮টি শিশু। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নদিয়ার ৩৪নম্বর জাতীয় সড়কে। কালীগঞ্জ থানার পলাশি এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেছাত্র সহ অন্তত ১৮ জন । আহতদের মধ্যে আট জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তিকরানো হয়েছে বলে খবর।

    স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদের রেজিনগরের দিক থেকে একটি ডাম্পারআসছিল। নাকা তল্লাশির জন্য ডাম্পারটিকে থামিয়েছিল পুলিশ। ডাম্পারটি ব্রেক কষেদাঁড়ানোর প্রায় সঙ্গে সঙ্গে পিছনে থাকা ওই স্কুলভ্যান ধাক্কা মারে। গাড়ির সামনেরঅংশ দুমড়ে যায়। কচিকাঁচাদের আর্ত চিৎকার শোনেন বাসিন্দারা। তাঁরাই গিয়ে উদ্ধারকাজেহাত লাগান। একই সঙ্গে শুরু হয় বিক্ষোভ। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেনএলাকাবাসী।

    কিছু ক্ষণের মধ্যে দুর্ঘটনাস্থলে গিয়েছিল পুলিশবাহিনী। তাতেআরও উত্তেজনার সৃষ্টি হয়।উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে তাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় পুলিশ। প্রায় ঘণ্টাখানেক জাতীয় সড়ক অবরোধ করে রাখেন বাসিন্দারা।

    পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ডাম্পার এবংস্কুলভ্যানটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কার ভুলে এমন দুর্ঘটনা, তা খতিয়ে দেখাহচ্ছে।
  • Link to this news (আনন্দবাজার)