৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে নিষ্পত্তি হল ৪৬ লক্ষের! ষষ্ঠ অতিরিক্ত তালিকা প্রকাশ করে জানাল কমিশন
আনন্দবাজার | ০১ এপ্রিল ২০২৬
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরপ্রক্রিয়ায় ‘অ্যাডজুডিকেশন’ (বিবেচনাধীন) তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারেরমধ্যে এ পর্যন্ত ৪৬ লক্ষের তথ্য নিষ্পত্তি সম্ভব হয়েছে। মঙ্গলবার এ কথা জানালনির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর এসআইআর সংক্রান্তসপ্তম তালিকা (ষষ্ঠ অতিরিক্ত তালিকা) প্রকাশ করেছে। তাতে দু’লক্ষ নামের নতুন করেনিষ্পত্তি হয়েছে।
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে আর ১৪ লক্ষের মতোভোটারের নাম এখনও বিবেচনাধীন রয়েছে। কমিশন জানিয়েছে, মনোনয়নজমা দেওয়ার শেষ দিনের আগে সেগুলি নিষ্পত্তি হয়ে যাবে। রাজ্য প্রথম দফার ভোটেরমনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। অবশ্য, ‘বিবেচনাধীন’ভোটারদের মধ্যে কত জনের নাম বাদ পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ২৮ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। তখন বিবেচনাধীন ভোটারছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। সেই তালিকা ৭০৫ জন বিচারক নিষ্পত্তি করছেন। সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে নিষ্পত্তি হওয়া তালিকা ধাপে ধাপে বার করার কথা জানিয়েছেকমিশন। সেই অনুযায়ী গত ২৩ মার্চ রাত থেকে অতিরিক্ত তালিকা প্রকাশ শুরু হয়েছে।
কমিশন সূত্রে খবর, বিচারকেরা যা তথ্যদিচ্ছেন, তা ‘প্রসেস’ করতে ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগছে। তারপরেই তা প্রকাশ করা হচ্ছে। প্রসঙ্গত, ‘বিবেচনাধীন’ ভোটারনিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা অব্যাহত। প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশের পরে গতবুধবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কমিশনকে নিশানাকরেছিলেন। সেই সঙ্গে, মধ্যরাতে কমিশনের ওয়েবসাইটে সমস্তভোটারের নাম ‘বিবেচনাধীন’ দেখানো নিয়ে খোঁচা দেন। তিনি বলেন, ‘‘এরা পারে না, এমন কাজ নেই।’’ বিধানসভা নির্বাচনেরআবহে রাজ্যের ভোটার তালিকায় নাম বাদ পড়া বা ‘বিবেচনাধীন’ থাকা নিয়ে বিক্ষোভ-অবরোধওচলছে।