• খুনের বদলা খুন! যুবককে কুপিয়ে পালানোর সময় অভিযুক্তকে রাস্তায় ফেলে গণপিটুনি, কোচবিহারে চাঞ্চল্য
    আনন্দবাজার | ০১ এপ্রিল ২০২৬
  • প্রতিবেশীর সঙ্গে মারপিট করতে করতে তাঁর নলি কেটে খুন করেপালাচ্ছিলেন এর যুবক। রাস্তায় তাঁকে পাকড়াও করে শুরু হয় গণপিটুনি। রক্তাক্ত হয়েরাস্তাতেই মৃত্যু হল খুনির। মঙ্গলবার জোড়া হত্যায় শোরগোল কোচবিহার-২ ব্লকের বোকালিরমঠ এলাকায়।

    স্থানীয় সূত্রে খবর, সুকুমার ভুঁইয়া নামে ২৭ বছরের যুবকেরবাড়ির সামনে দীর্ঘ দিন ধরে বসবাস করছিলেন কয়েক জন যাযাবর। মঙ্গলবার তাঁদেরই একযুবকের সঙ্গে কোনও একটি বিষয়ে বচসা হয় সুকুমারের। তখন ধারালো অস্ত্র দিয়েসুকুমারকে আঘাত করে খুন করা হয় বলে অভিযোগ।

    খুন করে পালানোর চেষ্টা করলেও ওই ব্যক্তিকে ধরে ফেলেনস্থানীয় কয়েক জন এবং মৃতের পরিবারের লোকজন। শুরু হয় বেধড়ক মারধর। খবর পেয়েপুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগে গণপিটুনিতে মারা গিয়েছেন হত্যাকারীসন্দেহে পাকড়াও হওয়া যাযাবর। দু’টি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

    মৃত সুকুমারের মা,সোমা ভুঁইয়ার দাবি,‘‘যাযাবরেরা যেখানে থাকত, সেখানে আমার ছেলের সঙ্গে তাদের এক জনেরবচসা হয়। দু’জনের ধাক্কাধাক্কি হয়। বাড়ি থেকে ছুটে যাচ্ছিলাম ওদের থামাতে। কখন দেখি,আমার ছেলেকে অস্ত্র দিয়ে কোপাচ্ছে এক জন। আমাদের দেখে দৌড়ে পালায় সে।’’ তিনিজানান, ওই সময় এলাকার লোকজন অভিযুক্তকে ধরে মারধর শুরু করেন।

    পুলিশ সূত্রে খবর, ওই ঘটনায় পাঁচ জনকে তারা আটক করেছে। বাকিতদন্ত চলছে। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যাযাবরসম্প্রদায়ের একটি পরিবার গ্রামের একটি পরিবারের জমিতে থাকতেন। সেই পরিবারের ছেলেরসঙ্গে বচসার সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। ওই যুবকেরমৃত্যু হয়। তার পরেই রাস্তায় অভিযুক্তকে ধরে মারধর করেন স্থানীয়েরা। এই ঘটনায়পরিবার এবং স্থানীয়-সহ পাঁচ জনকে আটক করা হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)