ভবানীপুরে শুভেন্দুর মনোনয়ন পেশের সঙ্গী হবেন অমিত শাহ! আনুষ্ঠানিক ভাবে জানাল বিজেপি, হবে রোড শো
আনন্দবাজার | ০১ এপ্রিল ২০২৬
ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসাবে বৃহস্পতিবার মনোনয়নদাখিল করবেন শুভেন্দু অধিকারী। সেই পর্বে তাঁর সঙ্গী হবেন কেন্দ্রীয়স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবারই কলকাতায় চলে আসছেন তিনি।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘খাসতালুক’তথা ভবানীপুরে রোড শো করে মনোনয়ন দাখিল করবেন শুভেন্দু। সঙ্গেথাকবেন শাহ। আনন্দবাজার ডট কম আগেই এ কথা জানিয়েছিল। এ বার আনুষ্ঠানিক ভাবে তাজানিয়ে দিল বিজেপি। ভবানীপুরে আগামী দিনে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীরও।
বিজেপি জানিয়েছে, বৃহস্পতিবার হাজরা মোড়থেকে ১২টা নাগাদ রোড শো শুরু হবে শাহ এবং শুভেন্দুর। রোড শো শেষে সার্ভে বিল্ডিংয়েমনোনয়ন জমা দেবেন বিরোধী দলনেতা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সার্ভে বিল্ডিংয়ের ২০০ মিটার আগে থেমে যাবে গাড়ি। তার পরে পায়ে হেঁটেশাহের সঙ্গে মনোনয়ন জমা দিতে যাবেন শুভেন্দু।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, শুভেন্দুনিজেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামতে চেয়ে ভবানীপুরে প্রার্থীহওয়ার আর্জি জানিয়েছিলেন। রাজ্যের বিরোধী দলনেতার সেই সিদ্ধান্তে ভবানীপুর এমনিইসরগরম। এ বার ভবানীপুরের জন্য শুভেন্দুর মনোনয়ন জমা দেওয়ার মিছিলে শাহের উপস্থিতিরকারণে লড়াই শুধু মমতা বনাম শুভেন্দু থাকবে, না কি শাহওপরোক্ষে সে লড়াইয়ের অংশীদার হয়ে যাবেন, তা নিয়ে আলোচনা শুরুহয়ে গিয়েছে।
শুধু শাহের কর্মসূচি নয়, ভবানীপুরে প্রধানমন্ত্রীমোদীর কর্মসূচিও আগেই নির্ধারিত হয়েছে। প্রচারের শেষ লগ্নে মোদী কলকাতায় রোড শোকরবেন বলে বিজেপি সূত্রে আগেই জানানো হয়েছিল। সে রোড শো যে ভবানীপুর ছুঁয়েই যাবে,তা-ও জানানো হয়েছিল। এ বার সেখানে উপস্থিত থাকছেন শাহও।
ভবানীপুর আসনে মমতা বনাম শুভেন্দুর লড়াইকে বিজেপি যে এবারের নির্বাচনের সবচেয়ে বড় ‘রাজনৈতিক ঘটনা’ হিসাবেতুলে ধরতে চাইছে, তা নিয়ে সংশয় নেই। সংশয়ের অবসান অবশ্য গত২৮ মার্চই ঘটে গিয়েছিল। সে বার্তা দিয়েছিলেন শাহ। মমতার ১৫ বছরের শাসনকালেরবিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করতে সেদিন কলকাতায় ছিলেন তিনি। সেই মঞ্চে শাহের বক্তব্যে তিন বার শুভেন্দুর নাম উচ্চারণকরেন। তিন বারই হয় রাজ্যে বিজেপি-কে নেতৃত্ব দেওয়ার প্রশ্নে, নয়তো তৃণমূলের বিরুদ্ধে সংগ্রাম করার প্রসঙ্গে। রাজ্য বিজেপির আর কোনওনেতার নাম সে দিন শাহের মুখে শোনা যায়নি। মুখ্যমন্ত্রী মুখ হিসাবে কারও নাম ঘোষণানা-করলেও শুভেন্দু যে সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ মুখ’, তা স্পষ্ট করে দিয়েছিলেন শাহ।
শুভেন্দুর পাশে থাকতে ইতিমধ্যে বিজেপি ময়দানে নামিয়েছে শমীকএবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। সোমবার হলদিয়ায় গিয়ে শুভেন্দু নন্দীগ্রামআসনের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন। শুভেন্দুর মনোনয়ন পেশ পর্ব যেএকটি ‘বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা’, সে কথা প্রমাণ করতেবিজেপি চেষ্টার ত্রুটি রাখেনি। রবিবার থেকেই সে চেষ্টা শুরু হয়েছিল। কলকাতায় ৬নম্বর মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক ডেকে রাজ্য বিজেপিরসভাপতি শমীক দলের প্রতীক সংক্রান্ত নথি তুলে দেন বিধানসভার বিরোধী দলনেতাশুভেন্দুর হাতে। সোমবার শুভেন্দু যখন রথের আদলে তৈরি ট্রাকে চেপে মনোনয়ন জমা দিতেযাচ্ছিলেন, পাশে ছিলেন দিলীপ। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীধর্মেন্দ্র প্রধানও। ভবানীপুরে এ বার শুভেন্দুর সঙ্গী হবেন খোদ শাহ।