জাতীয় স্তরে বিরোধীদের ‘ইন্ডিয়া’ মঞ্চ থাকলেওপশ্চিমবঙ্গের মাটিতে তার অস্তিত্ব নেই। রাজ্যে শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেবিরোধী দল হিসেবে লড়াইয়ে আছে সিপিএম ও কংগ্রেস। তবে বিজেপি-বিরোধিতায় বেশিগুরুত্ব দিতে গিয়ে কৌশলগত কারণে লোকসভা নির্বাচনের প্রচারে তেমন সক্রিয় ভাবে দেখাযায়নি কংগ্রেসের সর্বভারতীয় নেতাদের। এ বার বিধানসভা ভোটে সেই কৌশলে বদল আসতেচলেছে। সব ঠিক মতো এগোলে বিজেপির নরেন্দ্র মোদী, অমিত শাহ, নিতিন নবীনদের বঙ্গসফরের বিপরীতে কংগ্রেসের প্রচারে দেখা যেতে পারে রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীবঢরা, মল্লিকার্জুন খড়্গেদের।