• বাংলা অস্ত্র, তাই রাজ্যে আসতে অখিলেশদের মানা তৃণমূলের
    আনন্দবাজার | ০১ এপ্রিল ২০২৬
  • জাতীয় রাজনীতিতে গত কয়েক বছর ধরেই অকংগ্রেসি বিজেপি-বিরোধী দলগুলির সঙ্গে বিশেষ যত্ন ও সময় দিয়ে সুসমীকরণ তৈরি করেছে তৃণমূল। এসপি, আরজেডি, শিবসেনা (উদ্ধব), এনসি এবং আপ-এর সঙ্গে বিরোধী ইন্ডিয়া শিবিরের মধ্যেই তৃণমূলকে ‘জিঞ্জার’ গোষ্ঠী তৈরি করতে দেখা গিয়েছে। যারা প্রত্যেকেই মনে করেন, বিজেপি বিরোধিতার প্রশ্নে দেশের সবচেয়ে যোগ্য মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতার বিধানসভা লড়াইয়ে অখিলেশ যাদব বা তেজস্বীর মতো নেতারা এসে তৃণমূলের প্রচারে থাকতে চেয়েছিলেন। তৃণমূল শীর্ষ সূত্রের খবর, তাঁদের প্রত্যেকেই সবিনয়ে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যে আসার প্রয়োজন নেই। সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমে তৃণমূলের হয়ে অথবা বিজেপি বিরোধিতায় সক্রিয় থাকাটা বেশি কাম্য।
  • Link to this news (আনন্দবাজার)