শরিক এবং আইএসএফের টানাপড়েনের জেরে চিড় ধরল বামেদেরনির্বাচনী ঐক্যে। তাদের জন্য আসন ছাড়ার আশ্বাস দেওয়ার পরেও সেই কেন্দ্রে আইএসএফপ্রার্থী দিয়ে দেওয়ায় ক্ষুব্ধ বাম শরিকদের একাংশ। এই ক্ষোভের জেরেই বাসন্তী ওখানাকুল কেন্দ্রে পৃথক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে দিল আরএসপি।পাশাপাশি, ভাঙড় কেন্দ্রে তারা সমর্থন করবে সিপিআই (এম-এল) মাস লাইন দলেরপ্রার্থীকে। ভাঙড়ে আইএসএফের প্রার্থী দলের চেয়ারম্যান তথা ওই কেন্দ্রের বিধায়কনওশাদ সিদ্দিকী।