• সোনা পাপ্পু মামলা: নগদ ও সোনা মিলিয়ে এখনও পর্যন্ত ২ কোটি উদ্ধার! বাজেয়াপ্ত দামি গাড়ি, সম্পত্তির নথিপত্রও
    আনন্দবাজার | ০৩ এপ্রিল ২০২৬
  • নগদ এবংসোনা মিলিয়ে সোনা পাপ্পুর বাড়ি থেকে আনুমানিক ২ কোটি টাকা উদ্ধার করলএনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবারের তল্লাশিতে এক কোটি ২০ লক্ষ টাকা উদ্ধারহয়। পরে আরও ৮০ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর। এ ছাড়াও সোনাপাপ্পুর বাড়ি থেকে একটি দামি গাড়ি এবং বেশ কিছু সম্পত্তির নথি বাজেয়াপ্ত করাহয়েছে।

    প্রসঙ্গত, বুধবার সকাল থেকেই কলকাতার বেশকয়েকটি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। সেই তালিকায় ছিলদক্ষিণ কলকাতার কসবা এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়িও।এ ছাড়াও বালিগঞ্জের এক সংস্থার অফিসেও তল্লাশি অভিযানে নামে ইডি। তদন্তকারীসংস্থা সূত্রে খবর, বুধবার রাতে বেহালার এক সংস্থার কর্তার বাড়ি থেকে এক কোটিরও বেশি টাকাউদ্ধার হয়েছে। অন্য দিকে, সোনা পাপ্পুর বাড়ি থেকে একটি অস্ত্রও পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রের খবর।

    ইডিসূত্রে জানানো হয়েছে, সোনা পাপ্পুর নামে বেশ কয়েকটি এফআইআর দায়ের হয়েছে। তোলাবাজি, হুমকি-সহ নানা অভিযোগ রয়েছে তাঁরবিরুদ্ধে। তার মধ্যে চার থেকে পাঁচটি এফআইআর-এর ভিত্তিতে গত কয়েক দিন ধরেই তল্লাশিঅভিযান চালাচ্ছিলেন ইডি আধিকারিকেরা। তার পর বুধবার সকালে সোনা পাপ্পুর ফার্নরোডের বাড়িতে ইডি আধিকারিকেরা হানা দেন। ইডি সূত্রে খবর, কসবা, বালিগঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কিছু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন সোনা পাপ্পু।সেই সূত্র ধরেই অভিযান শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সূত্রমারফত ইডি আধিকারিকেরা জানতে পারেন, তিনি নাকি বিভিন্ন নির্মাণসংস্থার কাছ থেকে কোটি কোটি টাকা তুলতেন এবং তাঁরমাধ্যমেই সেই টাকা বিভিন্ন ‘প্রভাবশালী’দের কাছে পৌঁছে যেত, এমন অভিযোগও পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

    সম্মিলিতভাবে বিরোধীদের দাবি, সোনা পাপ্পু দক্ষিণ কলকাতার তৃণমূল সভাপতি তথা রাসবিহারী বিধানসভাকেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমার এবং দক্ষিণ কলকাতার এক মেয়র পারিষদের ‘ঘনিষ্ঠ’। দক্ষিণ কলকাতার তৃণমূলের একাংশ অবশ্য এই দাবিখারিজ করে দিয়েছে। ঘটনাচক্রে, দেবাশিসকেও জিজ্ঞাসাবাদের জন্য সোমবার ডেকেছিল ইডি। তার পর বুধবার সোনাপাপ্পুর বাড়িতে হানা দেয় ইডি।
  • Link to this news (আনন্দবাজার)