• প্রয়াত বনানী
    আনন্দবাজার | ০৪ এপ্রিল ২০২৬
  • প্রয়াত হলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির প্রাক্তনসদস্য বনানী বিশ্বাস (৮৭)। পশ্চিমবঙ্গে বামপন্থী রাজনীতিতে বনানী, শ্যামলী গুপ্ত, মালিনীভট্টাচার্যদের নাম এক সময়ে সুপরিচিত ছিল। বনানী সিপিএমের রাজ্য কমিটি ও কলকাতাজেলা কমিটির প্রাক্তন সদস্য ছিলেন। ছিলেন গণতান্ত্রিক মহিলা সমিতির প্রাক্তনকোষাধ্যক্ষ।

    মহিলা সমিতির মাসিক মুখপত্র ‘এক সাথে’র সম্পাদনা করেছেন অনেক দিন। বেশ কিছু দিন ধরেই চিকিৎসাধীন ছিলেন। কলকাতার একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়েছে। বনানীর এক ছেলে আছেন।
  • Link to this news (আনন্দবাজার)