রবিবার থেকেই ফের বৃষ্টি! ৬০ কিমি বেগে ঝড় হতে পারে দক্ষিণবঙ্গের ছয় জেলায়, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা
আনন্দবাজার | ০৪ এপ্রিল ২০২৬
রবিবার থেকে ফের ঝড়বৃষ্টি শুরুহবে দক্ষিণবঙ্গে। দুর্যোগের পূর্বাভাস রয়েছে কলকাতাতেও। আলিপুর আবহাওয়া দফতরজানিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এরফলে গরম কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবারপর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। গরমেরঅস্বস্তি অনুভূত হবে সর্বত্র। কিছু কিছু জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রিসেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। তবে রবিবার থেকে ফের ঝড়বৃষ্টি শুরু হবে। রবিবারসতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া,বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। সোমবার থেকে কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও এই সতর্কতাজারি করা হয়েছে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগেঝোড়ো হাওয়া বইতে পারে এই সমস্ত জেলায়। দুর্যোগ চলবে বুধবার পর্যন্ত।
আগামী মঙ্গলবার আলাদা করে দক্ষিণেরছ’টি জেলায় সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সেই তালিকায় রয়েছে হুগলি, উত্তর ২৪পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান। এই সমস্ত জেলায়ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।
উত্তরবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিচলবে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের সব জেলাতেই রবিবার থেকেঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গেবইবে ঝোড়ো হাওয়া। তার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। বঙ্গোপসাগরথেকে ফের জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে। তার ফলেই রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূলপরিস্থিতি রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শনিবার সকালে কলকাতার সর্বনিম্নতাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি বেশি। শুক্রবারশহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রিবেশি। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী অন্তত দু’দিনতাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। ফলে গরমও কমবে না। তার পরের তিন দিনেঝড়বৃষ্টির কারণে পারদ তিন থেকে চার ডিগ্রি নামতে পারে।