দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ফের ঝড়বৃষ্টিশুরু হতে চলেছে। ভ্যাপসা গরমের মধ্যে তা কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে। আলিপুরআবহাওয়া দফতর জানিয়েছে, শীঘ্রই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্তত ১০টিজেলায়। কলকাতাও ভিজবে। শহরে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে।কোথাও কোথাও শিলাবৃষ্টির সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।
রবিবার থেকেইকলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত সপ্তাহখানেকএই সম্ভাবনা থাকবে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছেমঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০থেকে ৫০ কিলোমিটার বেগে।
রবিবার ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমমেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। সোমবার এইজেলাগুলির পাশাপাশি হুগলি এবং পূর্ব বর্ধমানেও সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবারথেকে ঝড়বৃষ্টি বাড়বে। প্রায় সব জেলাতেই সতর্কতা রয়েছে। ঝড়ের দাপট বেশি থাকতেপারে বুধবার এবং বৃহস্পতিবার। এই দু’দিন হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া,বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগেকালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। তবে আপাতত উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদেরজন্য কোনও সতর্কতা নেই।
দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার শিলাবৃষ্টি হতে পারে বাঁকুড়া, পূর্ববর্ধমান এবং বীরভূমে। উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারেও শিলাবৃষ্টি হতেপারে মঙ্গলবার এবং বুধবার। উত্তরবঙ্গের সব জেলাতেই দুর্যোগ চলবে। তবে পাহাড় সংলগ্নজেলাগুলিতে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ৭ থেকে১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে।
আলিপুর জানিয়েছে, পশ্চিম এবংউত্তর-পশ্চিম দিক থেকে শুকনো বাতাস প্রবেশ করছে। এর ফলে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়রবিবার পর্যন্ত উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। তবে উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুরপর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। তা গিয়েছে উত্তর বাংলাদেশ, মেঘালয়, দক্ষিণ-পূর্বঅসমের উপর দিয়ে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। এর ফলে বঙ্গোপসাগর থেকেপ্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত রাজ্যেরএকাধিক জেলায় ঝড়বৃষ্টি চলবে।
রবিবার সকালে কলকাতার সর্বনিম্নতাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি বেশি। শনিবারদিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৫ডিগ্রি বেশি।