নির্বাচন কমিশনের দফতরের সামনে অশান্তির জেরে বন্ধ করে দেওয়া হল মিলেনিয়াম পার্ক এবং শিপিং জেটি
আনন্দবাজার | ০৬ এপ্রিল ২০২৬
কলকাতায় নির্বাচনপর্বকে ঘিরে নিরাপত্তা জোরদার করতে বড়সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। শহরের কেন্দ্রে অবস্থিত সিইও দফতরের বাইরে সব ধরনেরজমায়েত আগেই নিষিদ্ধ করা হয়েছে। জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ধারা,যা আগে ১৪৪ ধারা নামে পরিচিত ছিল। এই নির্দেশের জেরে আপাতত বন্ধ করেদেওয়া হয়েছে মধ্য কলকাতার অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র মিলেনিয়াম পার্ক।পাশাপাশি পার্ক সংলগ্ন শিপিং জেটিও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনেরতরফে।
প্রশাসন সূত্রের খবর, আগে সিইও দফতরের ১০০মিটারের মধ্যে ১৬৩ ধারা জারি ছিল। তবে সম্প্রতি দফতরের বাইরে বিভিন্ন রাজনৈতিকদলের প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচির জেরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টিহওয়ায় সেই সীমা বাড়ানোর নির্দেশ দেয় নির্বাচন কমিশন। বর্তমানে কিরণশঙ্কর রায়রোড পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে। এমনকি হাওড়া ব্রিজ সংলগ্ন রাস্তারএকাংশও এই নিয়ন্ত্রণের আওতায় আনা হয়েছে, বন্ধ করে দেওয়াহয়েছে বড় যানবাহনের চলাচল। উল্লেখ্য, সম্প্রতি নির্বাচনকমিশনের সিইও দফতর ডালহৌসির পুরনো ভবন থেকে স্থানান্তরিত হয়ে ওয়েস্ট বেঙ্গল শপিংকর্পোরেশন বিল্ডিং-এর বহুতল ভবনে কাজ শুরু করেছে। নতুন দফতরের সামনে বিভিন্নরাজনৈতিক দলের তরফে প্রতিবাদ ও বিক্ষোভের ঘটনা ক্রমশ বাড়ছিল। এর ফলে আইনশৃঙ্খলাপরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয় প্রশাসনের মধ্যে।
অন্য দিকে, মিলেনিয়াম পার্ক এলাকায় প্রতিদিনপ্রচুর মানুষের সমাগম হয়। সেই ভিড় সামাল দিতে গিয়ে পুলিশ-প্রশাসনকে হিমশিম খেতেহচ্ছিল। নির্বাচনী আবহে অতিরিক্ত ভিড় ও বিক্ষোভের আশঙ্কাজনিত ঝুঁকি এড়াতেই এইকড়া পদক্ষেপ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। প্রশাসনের তরফেস্পষ্ট জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ নাহওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পার্ক ওজেটি পরিষেবা চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।