• ‘টাকার বিনিময়ে টিকিট’! কৃষ্ণনগর উত্তরে প্রার্থীর নাম ঘোষণা হতেই কার্যালয়ের সামনে বিজেপি কর্মীদের একাংশের বিক্ষোভ
    আনন্দবাজার | ০৬ এপ্রিল ২০২৬
  • কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থীকে নিয়ে অসন্তোষতৈরি হয়েছে বিজেপি কর্মীদের একাংশের মধ্যে, এমনটাই দলীয় সূত্রে খবর।সেই সূত্রেই জানা গিয়েছে, ক্ষোভ প্রকাশ করে শনিবার গভীর রাতথেকে দফায় দফায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীদের একাংশ। তাঁদের অভিযোগের তির সরাসরিজেলা ও রাজ্য নেতৃত্বের দিকে। বিক্ষুব্ধদের দাবি, টাকার বিনিময়েঅযোগ্য প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছে, যা তৃণমূলের হাত শক্তকরারই নামান্তর। বিজেপির শীর্ষনেতৃত্ব বলছেন, দল যাঁকেপ্রার্থী করবে, তাঁর হয়েই সকল কর্মীকে লড়তে হবে।

    শনিবার রাতে রাজ্যের আরও পাঁচ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি।তিন আসনে প্রার্থী বদলও করেছে। কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসনে তারকনাথচট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। অভিযোগ, এই ঘোষণার পরেই উত্তেজনাছড়ায় কৃষ্ণনগরে বিজেপির কার্যালয়ের সামনে। রাত ১২টা নাগাদ সেখানে কয়েকশোকর্মী-সমর্থক জড়ো হন বলে খবর। বিজেপির একটি সূত্রে খবর, বিক্ষোভেশামিল হন বেশ কয়েক জন মণ্ডল সভাপতি এবং পঞ্চায়েত প্রধানও। বিক্ষোভকারীদের স্পষ্টহুঁশিয়ারি, অবিলম্বে প্রার্থী বদল করতে হবে। অন্যথায় তাঁরাগণইস্তফা দিয়ে নির্দল প্রার্থী দাঁড় করানোর পথে হাঁটবেন।

    বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ, ঘোষিতপ্রার্থীর সঙ্গে এলাকার মানুষের খুব একটা যোগাযোগ নেই। বিক্ষোভকারী এক নেতা বলেন,“টাকার বিনিময়ে এখানে প্রার্থী করা হয়েছে, যারফলে এই আসনটি তৃণমূলের হাতে চলে যাবে। বিজেপি নেতৃত্ব জেনেবুঝে এই আসনটি শাসকদলকেউপহার দিতে চাইছে। আমরা এটা হতে দেব না।”

    শনিবার রাত ২টো পর্যন্ত চলে এই বিক্ষোভ। রবিবার সকাল ১১টা নাগাদআবার বড়সড় আন্দোলনের ডাক দেন বিজেপি কর্মীদের একটা অংশ। নদিয়া উত্তর সংগঠনিক জেলাবিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, ‘‘বিজেপি একটি সংগঠিতরাজনৈতিক দল। দল যাঁকে প্রার্থী নির্বাচিত করবে, তাঁকেজেতানো প্রত্যেক নেতা-কর্মীর দায়িত্ব। বিক্ষোভের নেপথ্যে অন্য কোনও অভিসন্ধি আছেকি না দেখতে হবে।’’ সূত্রের খবর, নির্বাচনেরমুখে এই কোন্দলে দলের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)