• কেন্দ্র বদলেছে, স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ কি বদলেছে তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরের?
    আনন্দবাজার | ০৬ এপ্রিল ২০২৬
  • তিনি হুগলির চন্দননগরের পুলিশকমিশনার ছিলেন। অবসরের মাস তিনেক আগে চাকরি থেকে ইস্তফা দেওয়ার পরই তৃণমূলে যোগদেন। সাল ২০২১। আর ওই বছরেই পশ্চিম মেদিনীপুরের ডেবরা কেন্দ্র থেকে প্রার্থী হন।তাঁর বিরুদ্ধে প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী তথা আর এক আইপিএস ভারতী ঘোষ। তবেশেষ হাসি হেসেছিলেন হুমায়ুন কবীরই। এ বার ডেবরা নয়, প্রাক্তন পুলিশ কমিশনার তথা বিধায়কহুমায়ুনকে কিন্তু এ বার মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্রের প্রার্থী করা হয়েছে।

    গত ২ এপ্রিল মনোনয়ন জমা দিয়েছেনহুমায়ুন। তাঁর হলফনামা অনুযায়ী দেখা যাচ্ছে,গত পাঁচ বছরে তাঁর স্থাবর এবং অস্থাবরসম্পত্তির পরিমাণের বিশেষ হেরফের হয়নি। তাঁর বিরুদ্ধে বর্ধমান এবং আউশগ্রাম থানায়দু’টি এফআইআর হয়েছে। পূর্ব বর্ধমানের সিজেএম আদালতে একটি মামলা রয়েছে। তবেকোনওটিতেই চার্জ গঠন হয়নি।

    ২০২৬ সালে হুমায়ুনের দেওয়া হলফনামাঅনুযায়ী, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় তাঁর যা স্থাবর এবং অস্থাবরসম্পত্তি ছিল, এ বারও সেই পরিসংখ্যানে কোনও বদল হয়নি। ২০২৬ সালের হলফনামা অনুযায়ী, হুমায়ুনেরস্থাবর সম্পত্তির পরিমাণ ৪০ লক্ষ ২৮ হাজার। অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬ লক্ষ ৯৭হাজার ৩৩১। অর্থাৎ ২০২১ সালের হলফনামায় যে সম্পত্তি দেখিয়েছিলেন তিনি, এ বছরেরনির্বাচনে সেই সম্পত্তির পরিমাণ একই রয়েছে। এ বছরের হলফনামায় হুমায়ুন দেখিয়েছেন, তাঁর তিনটিব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। স্থায়ী আমানতের পরিমাণ ২ কোটি ৬৫ লক্ষ ৯২ হাজার ৩৫৩টাকা ৩১ পয়সা রয়েছে। হাতে নগদ টাকা রয়েছে২০ হাজার ৫৭০ টাকা। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরিমাণ ১ কোটি ৩৪ লক্ষ ৯ হাজার ৫৯৮টাকা। কোনও কৃষিজমি নেই। হাওড়ার শিবপুরে তিনটি জমি এবং কলকাতায় একটি ফ্ল্যাট এবংজমি রয়েছে। কোথাও কোনও ঋণ নেই তাঁর।

    ৫৯ বছরের হুমায়ুন বটানি (উদ্ভিদবিদ্যায়) পিএইচডি করেছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়থেকে। বিজ্ঞানে স্নাতকোত্তরের পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট।
  • Link to this news (আনন্দবাজার)