• ডিএনএ পরীক্ষা শেষে বিএলও-র হাতে খুন হওয়া নাসিরের টুকরো টুকরো দেহ ফিলল বাড়ি, শোকস্তব্ধ বাদুড়িয়ার গ্রাম
    আনন্দবাজার | ০৬ এপ্রিল ২০২৬
  • স্ত্রীর প্রেমিক বিএলও-র হাতে খুন হয়েছিলেন গত ফেব্রুয়ারিমাসে। নথির নামে ডেকে টুকরো টুকরো করে নাসির আলির দেহাংশ ফেলা হয়েছিল খাল এবংনালায়। ডিএনএ পরীক্ষাশেষে রবিবার তাঁর দেহাংশ ফিরল বাড়িতে। কান্নার রোল উত্তর ২৪পরগনার বাদুড়িয়ার পাপিলা গ্রামে। সকলে সমস্বরে ধৃত বিএলও-র কড়া শাস্তি দাবি করেন।

    গত ৯ ফেব্রুয়ারি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান ৩৬বছরের নাসির। ওই এলাকার বিএলও তথা প্রাথমিক শিক্ষক রিজওয়ান হাসান মণ্ডলের বিরুদ্ধেথানায় অভিযোগ জানায় যুবকের পরিবার। অভিযোগপত্রে জানানো হয়, এসআইআর প্রক্রিয়ার জন্যনথি চেয়ে নাসিরকে ডেকে পাঠিয়েছিলেন তিনি। তার পর থেকে নাসিরের ফোন বন্ধ ছিল।

    তদন্তে নেমে ১৫ ফেব্রুয়ারি বিএলও এবং তাঁর এক সঙ্গীকেগ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর ১৬ ফেব্রুয়ারি গভীর রাতেবাদুড়িয়ার নদী এবং খাল থেকে নাসিরের টুকরো করা দেহ একাধিক প্লাস্টিকেরপ্যাকেটে পাওয়া যায়। কিন্তু দেহ এত টুকরো করা হয়েছিল যে তার ময়নাতদন্ত করা সম্ভবহয়নি। সে জন্য ডিএনএ পরীক্ষা করাতে হয়। জানাযায়, দেহাংশ নাসিরেরই। রবিবার সেই দেহাংশ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এ নিয়েএলাকায় যাতে উত্তেজনা না ছড়ায় সে জন্য পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

    উল্লেখ্য, নাসিরের খুনে বিএলও ছাড়াও গ্রেফতার হয়েছেন প্রদীপমণ্ডল এবং সাগর গাইন নামে দুই ব্যক্তি। পুলিশি তদন্তে উঠে এসেছে, ওই বিএলও নাসিরেরস্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন। তা জানতেপারার পরে পরিবারে অশান্তি শুরু হয়। নাসিরের স্ত্রী রিজওয়ানের সঙ্গে যোগাযোগ বন্ধকরে দেন। সেই রোষেই সঙ্গীদের নিয়ে প্রেমিকার স্বামীকে খুন করেন পেশায় শিক্ষকরিজওয়ান।
  • Link to this news (আনন্দবাজার)