• টালিগঞ্জে একটি গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা নগদ উদ্ধার করল পুলিশ! হিসাব বহির্ভূত কি না, চলছে অনুসন্ধান
    আনন্দবাজার | ০৬ এপ্রিল ২০২৬
  • বিধানসভা ভোটের মুখে কলকাতার টালিগঞ্জে একটি গাড়ি থেকে নগদলক্ষ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। যাঁর গাড়িতে নগদ মিলেছে, তাঁর নাম আশুতোষআগরওয়াল। ওই টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। তা হিসাব বহির্ভূত কি না,খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনি পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, আশুতোষ নিউ আলিপুরের বাসিন্দা। নেতাজিনগরথানার অধীন এলাকায় তাঁর গাড়ির ভিতর থেকে নগদ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর,তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    গত ১৫ মার্চ ১১টি রাজ্যে নির্বাচন এবংউপ-নির্বাচনের দিন ঘোষণা করে কমিশন। ওই সময় থেকেই কার্যকর হয় আদর্শ নির্বাচনীবিধি। কমিশন জানায়, অবাধ এবং হিংসামুক্ত ভোটকরানোই তাদের উদ্দেশ্য। সেই কারণে ভোটমুখী পাঁচ রাজ্য, কেন্দ্রশাসিতঅঞ্চল এবং তার আশপাশের রাজ্যের পুলিশ এবং প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেকমিশন। নজরদারি বাড়ানো হয়। কমিশনজানায়, ২৬ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত ভোটমুখী রাজ্য এবং কেন্দ্রশাসিতঅঞ্চলগুলি থেকে ৪০৮.৮২ কোটি টাকার বেআইনি জিনিস, নগদউদ্ধার হয়েছে। তার মধ্যে ১৭.৪৪ কোটি টাকা নগদ, ৩৭.৬৮ কোটিটাকার মদ (১৬.৩ লক্ষ লিটার), ১৬৭.৩৮ কোটি টাকার মাদক,২৩ কোটি টাকার দামি ধাতু, ১৬৩.৩০ কোটি টাকারউপঢৌকন বাজেয়াপ্ত করা হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)